• facebook
  • twitter
  • youtube
Saturday, 28 November, 2026

ডার্বির আগেই হঠাৎ ধাক্কা সবুজ-মেরুন শিবিরে, দেশে ফিরে গেলেন মিগুয়েল, তবু জেতার আশা ছাড়ছেন না কোচ প্যানোস

জেমি ম্যাকলারেন দলে ফেরায় অনেকটা স্বস্তি রয়েছে সবুজ-মেরুন শিবিরে। গত ম্যাচে তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর প্রত্যক্ষ মদতে দুটি গোল হয়। সমর্থকদের আশা ডার্বিতে গোলে ফিরবেন তিনি। দেজান দ্রাজিচ ও সামির জেলকোভিচের খেলাও মোটামুটি পাকা। তাই এই চার বিদেশিকে নিয়েই রবিবার খেলা শুরু করার সম্ভাবনা বেশি।সবুজ-মেরুন মাধমাঠে আপুইয়া-অনিরুদ্ধ থাপা জুটির ফেরার সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

ডার্বির আগেই হঠাৎ ধাক্কা সবুজ-মেরুন শিবিরে, দেশে ফিরে গেলেন মিগুয়েল, তবু জেতার আশা ছাড়ছেন না কোচ প্যানোস

Photo: X

রবিবার আইএসএলের প্রথম ডার্বিতে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট! গত পাঁচ ম্যাচে তাদের টানা জয়ের পর ফুটবল-মহলে এই আলোচনাই চলছে। দলের ফুটবলাররা সবাই উজ্জীবিত, কয়েক দিন ধরে জোর অনুশীলনও চলেছে সবুজ-মেরুন ফুটবলারদের। এর মধ্যেই হঠাৎ যেন একটা খারাপ খবরের বাজ পড়ল তাদের শিবিরে। শুক্রবার রাতেই খবরটা এসে পৌঁছয় ব্রাজিলিয়ান স্ট্রাইকার মিগুয়েল ফিগেরার কাছে। তাঁর পরিবারে নেমে এসেছে বড়সড় এক বিপদ। তাই তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যেতেই হবে।

ক্লাবকে খবরটা জানাতেই একটুও দেরি না করে মিগুয়েলেকে দেশে ফেরার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয় তড়িঘড়ি এবং শনিবার সকালেই তিনি ব্রাজিলে ফিরে যান। ফলে রবিবার তাঁর ডার্বি খেলা হচ্ছে না। এ মরসুমে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই ফিটনেসের সমস্যায় ভুগছেন মিগুয়েল। ফলে এ মরসুমে কোনো ম্যাচ পুরো খেলতে পারেননি তিনি।

গত চারটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। রবিবারের ডার্বিতেই প্রত্যাবর্তনের কথা ছিল মিগুয়েলের। কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না তাঁর। ক্লাব থেকে কিছু জানানো না হলেও শোনা গিয়েছে মিগুয়েলের মা গুরুতর অসুস্থ। ফলে কবে ফিরে আসতে পারবেন তিনি, তার কোনো নিশ্চয়তা নেই।

মোহনবাগান কোচ প্যানায়োতিস দিমপেরিস বলেন, ‘সবাই মিগুয়েলের জন্য প্রার্থনা করবেন। যেন ও দ্রুত সঙ্কটমুক্ত হয়ে মাঠে ফিরে আসতে পারে’। যেহেতু গত চার ম্যাচেও তিনি খেলতে পারেননি, তাই মিগুয়েলকে ছাড়া মোহনবাগান যে বড় বিপদে পড়ে যাবে, তেমন সম্ভাবনা কম। বরং সহাল আব্দুল সামাদের অনুপস্থিতি মোহনবাগানকে বেশি ভোগাতে পারে। কারণ, ডার্বির মতো হাই-প্রেশার ম্যাচে সহালের মতো ফুটবলার বেশি কার্যকরী হয়ে উঠতে পারেন।

রক্ষণেও সমস্যা রয়েছে মোহনবাগানের। আলবার্তো রদ্রিগেজের ফর্ম খুব একটা ভাল না। আইএসএলে শেষ পাঁচটি ম্যাচে পাঁচ গোল খেয়েছে মোহনবাগান। আরও বেশি খেত। কিন্তু গোলকিপার বিশাল কয়েথের জন্য সেই সংখ্যাটা আর বাড়েনি। ডার্বিতে প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণ আটকাতে মোহনবাগান রক্ষণের অনেক বেশি তৎপর হওয়া প্রয়োজন। রদ্রিগেজের নেতৃত্বে বাগান-রক্ষণ কতটা তৎপর থাকতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। দুই অভিজ্ঞ ডিফেন্ডার শুভাশিস বসু, রাহুল ভেকে ও মেহতাব সিংকে দূর্গ রক্ষার দায়িত্ব দেবেন দিম্পেরিস, এমন সম্ভাবনাই বেশি।

জেমি ম্যাকলারেন দলে ফেরায় অনেকটা স্বস্তি রয়েছে সবুজ-মেরুন শিবিরে। গত ম্যাচে তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর প্রত্যক্ষ মদতে দুটি গোল হয়। সমর্থকদের আশা ডার্বিতে গোলে ফিরবেন তিনি। দেজান দ্রাজিচ ও সামির জেলকোভিচের খেলাও মোটামুটি পাকা। তাই এই চার বিদেশিকে নিয়েই রবিবার খেলা শুরু করার সম্ভাবনা বেশি।সবুজ-মেরুন মাধমাঠে আপুইয়া-অনিরুদ্ধ থাপা জুটির ফেরার সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

কোচ দিম্পেরিসের বক্তব্য, ‘আমাদের দলের প্রত্যেক ফুটবলারই প্রথম এগারোয় খেলার মতো। তাই একজন না থাকলেও অন্য যে কোনো ফুটবলারই তার অভাব পূরণ করে দিতে পারে। তাই যারা নেই তাদের নিয়ে ভাবছি না। যারা রয়েছে তারাই সব সামলে দেবে। টানা পাঁচটা ম্যাচে জয়ের পর যে আত্মবিশ্বাস রয়েছে আমাদের দলে, সেই আত্মবিশ্বাসই কাল আমাদের কাজে লাগবে। এই ম্যাচে দক্ষতার চেয়ে মানসিক শক্তির পরীক্ষা অনেক বেশি। সে দিক থেকে আমরা অবশ্যই এগিয়ে রয়েছি। কিন্তু এই এগিয়ে থাকাটাই সব নয়। ধারাবাহিকতা বজায় রেখে ভাল খেলতে হবে। এটাই আসল কথা’।