• facebook
  • twitter
  • youtube
Tuesday, 4 August, 2026

 রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নবান্ন

৮টি বিল আটকে রাখার অভিযোগ নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নবান্ন৷ শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে৷ সরকার প্রণীত ৮টি বিল রাজভবনে আটকে রাখা হয়েছে৷ এই অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার৷ শুক্রবার এই অভিযোগে দেশের শীর্ষ আদালতে একটি রিট পিটিশন দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানানো

 রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নবান্ন

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র

৮টি বিল আটকে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নবান্ন৷ শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে৷ সরকার প্রণীত ৮টি বিল রাজভবনে আটকে রাখা হয়েছে৷ এই অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার৷ শুক্রবার এই অভিযোগে দেশের শীর্ষ আদালতে একটি রিট পিটিশন দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে ৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেছে বলে জানা গিয়েছে৷

রাজ্যের তরফে রিট পিটিশন দায়ের করে আইনজীবী আস্থা শর্মা আদালতে জানিয়েছেন, রাজ্যপাল ওই বিলগুলো আটকে রেখে সংবিধানের ২০০ নম্বর বিধি ভঙ্গ করছেন৷ যা গণতন্ত্রের সুশাসনের বিরোধী ও জনকল্যাণের পরিপন্থী৷

রাজ্যপালের কাছে পড়ে থাকা আটটি বিল হল–
১| পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল৷ প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৩ জুন৷
২| পশ্চিমবঙ্গ পশু এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল৷ প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৫ জুন৷
৩| পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল৷  প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৪ জুন ৷
৪৷ পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (দ্বিতীয় সংশোধনী) বিল৷  প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৭ জুন৷
৫৷ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল৷ প্রণীত হয়েছিল ২০২২ সালের ২১ জুন৷
৬৷ পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল৷  প্রণীত হয়েছিল ২০২২ সালের ২৩ জুন৷
৭৷ পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগরোন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল৷ প্রণীত হয়েছিল ২০২৩ সালের ২৮ জুলাই৷
৮৷ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল৷ প্রণীত হয়েছিল ২০২৩ সালের ৪ অগাস্ট৷

এই আটটি বিল রাজভবনে আটকে রয়েছে বলে অভিযোগ রাজ্য সরকারের৷ এর মধ্যে প্রথম ৬টি বিল জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন বিধানসভায় পাশ হয়েছিল ৷ শেষ দুটি বিল পাশ হয় সিভি আনন্দ বোস দায়িত্ব গ্রহণের পর৷

উল্লেখ্য, এর আগে সরকার প্রণীত বিল আটকে রাখার জন্য ৪ রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ তেলাঙ্গানা ও পঞ্জাবের রাজ্যপালকে অবিলম্বে আটকে রাখা বিল ফেরত পাঠাতে বলেছিল দেশের শীর্ষ আদালত৷ পাশাপাশি বিল আটকে রাখার জন্য তামিলনাড়ু এবং কেরলের রাজ্যপালের সমালোচনা করেছিলেন বিচারপতি৷ এই সব রাজ্যের উদাহরণ সামনে রেখে রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার বিষয়টা সুপ্রিম কোর্টে জানিয়েছে নবান্ন৷