• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

‘পেপারলেস’ হবে পশ্চিমবঙ্গ বিধানসভা, জানালেন অধ্যক্ষ রথীন্দ্র বসু

অধ্যক্ষ বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর উদ্যোগে ইতিমধ্যেই সমঝোতা মউ স্বাক্ষরিত হয়েছে

‘পেপারলেস’ হবে পশ্চিমবঙ্গ বিধানসভা, জানালেন অধ্যক্ষ রথীন্দ্র বসু

Photo: Representational Image

পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী ১০০ দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা ‘পেপারলেস’ হয়ে উঠবে বলে জানালেন অধ্যক্ষ রথীন্দ্র বসু । নিউটাউন বিধায়কদের দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান।

অধ্যক্ষ বলেন,কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর উদ্যোগে ইতিমধ্যেই সমঝোতা মউ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থও মঞ্জুর করেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১০০ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ কাগজবিহীন হয়ে যাবে। সমস্ত নথিপত্র, কার্যসূচি এবং অন্যান্য কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা হবে।

বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের প্রক্রিয়া ধারাবাহিক ভাবে চলবে। ভবিষ্যতেও ছোট ছোট পরিসরে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন। প্রয়োজনে দেশের বিভিন্ন রাজ্যের অধ্যক্ষ বা বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে।