• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

সন্দেশখালিতে গ্রেফতার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা, সত্যজ্যোতি সান্যালের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সন্দেশখালিতে গ্রেফতার তৃণমূলের আঞ্চলিক সভাপতি সত্যজ্যোতি সান্যাল। তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। সন্দেশখালির

সন্দেশখালিতে গ্রেফতার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা, সত্যজ্যোতি সান্যালের বিরুদ্ধে একাধিক অভিযোগ

প্রতীকী চিত্র

সন্দেশখালিতে গ্রেফতার তৃণমূলের আঞ্চলিক সভাপতি সত্যজ্যোতি সান্যাল। তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। সন্দেশখালির খুলনা এলাকার তৃণমূলের আঞ্চলিক সভাপতি সান্যালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন, অপহরণ ও মারধরের ছক কষা, সরকারি প্রকল্পে দুর্নীতি, জমি দখল এবং বেআইনিভাবে ভেড়ি দখলের মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়াও ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা, খুনের ষড়যন্ত্র, তোলাবাজি এবং এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগও রয়েছে।

আজ তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হবে। এর আগে গ্রেফতারি এড়াতে আত্মগোপন করেছিলেন সত্যজ্যোতি। জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছিলেন তিনি। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত সন্দেশখালি থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেতা।