• facebook
  • twitter
  • youtube
Thursday, 16 July, 2026

রথ নয়, কলকাতার রাস্তায় ট্রামে চড়ে ঘুরবেন জগন্নাথদেব

ট্রামটি গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার পর্যন্ত চলবে। সকাল সাড়ে ১০টা নাগাদ গড়িয়াহাট থেকে এই রথের ট্রাম ছাড়ার কথা। এরপর নির্ধারিত পথ অতিক্রম করে সেটি শ্যামবাজার পর্যন্ত পৌঁছবে।

রথ নয়, কলকাতার রাস্তায় ট্রামে চড়ে ঘুরবেন জগন্নাথদেব

Photo: AI

রাজ্যজুড়ে আজ উৎসবের আবহ। আর এই উৎসবের দিন ঐতিহ্যবাহী রথযাত্রার সাক্ষী থাকতে চলেছে মহানাগরীর বাসিন্দারা। কারণ বৃহস্পতিবার রথে নয়, ট্রামে চড়ে শহর ঘুরবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এর জন্য দুই কামরার একটি ট্রামকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। কিন্তু কোথা থেকে চালু হবে এই রথযাত্রা কতদূর পর্যন্ত যাবে জানেন

ওই ট্রামের ভিতরে একটি ছোট রথ রাখা হবে। সেই রথের ভিতরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি থাকবে। ট্রামের মধ্যেই পুজোর সমস্ত আয়োজন করা হবে। ওই ট্রামের গায়ে জগন্নাথের বিভিন্ন ছবি ও রথযাত্রার সাজসজ্জা দেখতে পাবেন। ট্রামটি গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার পর্যন্ত চলবে। সকাল সাড়ে ১০টা নাগাদ গড়িয়াহাট থেকে এই রথের ট্রাম ছাড়ার কথা। এরপর নির্ধারিত পথ অতিক্রম করে সেটি শ্যামবাজার পর্যন্ত পৌঁছবে।

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংহ ও অভিনেত্রী রুপা গঙ্গোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। ট্রামযাত্রা ও ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন এই গোটা বিষয়টির উদ্যোগ নিয়েছে। কিন্তু হঠাৎ করে রথযাত্রার দিন কেন এমন সিদ্ধান্ত নিলেন উদ্যোগতারা

উদ্যোগতাদের তরফে জানানো হয়েছে, কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পরিচয় হল ট্রাম। সেই ট্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শহরের ঐতিহ্য সংরক্ষণের কথা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর ফের কলকাতায় ট্রামকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগেই রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে কলকাতার রাস্তায় চাকা গড়াল ঐতিহ্যবাহী ট্রাম।