দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরাটিতে বর্ণাঢ্য মিছিলে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শুরুর আগে সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে দলের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শেলি হালদার, বর্ষীয়ান নেতা স্বপন হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Advertisement
এদিন মিছিলকে কেন্দ্র করে দুপুর থেকেই এম বি রোডে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। গোটা রাস্তা জুড়ে ব্যারিকেড এবং দুই পাশে সারিবদ্ধ পুলিশের কড়া প্রহরা লক্ষ্য করা যায়।
Advertisement
অন্যদিকে, যেখান থেকে মিছিল শুরু হয়, সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, দলের নেতা-কর্মী এবং উত্তর দমদম পৌরসভার কাউন্সিলররা। বণিক মোড়ে বিকেল পাঁচটা নাগাদ এসে হাজির হন। সেখান থেকে তাঁর নেতৃত্বে মিছিল শুরু হয় ।
Advertisement



