• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

রাজধানীর পর এবার মহানগরী, কেন্দ্র বিরোধী মিছিলে পা মেলাতে পারেন মমতা

অন্যদিকে মঙ্গলবারের মিছিলকে সামনে রেখে সোমবার থেকেই কলকাতায় প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। নানা এলাকায়

রাজধানীর পর এবার মহানগরী, কেন্দ্র বিরোধী মিছিলে পা মেলাতে পারেন মমতা

Mamata Banerjee Photo-SNS

নয়াদিল্লির রাজপথে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। ইন্ডিয়া জোটের নেতৃত্বে এখন তুঙ্গে উঠেছে আন্দোলন। যেখানে রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মহানগরী কলকাতাতেও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করতে চলেছে তৃণমূল। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দুপুরে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত একটি বড় মিছিল করার ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে সমাজমাধ্যমে তাছড়িয়ে দেওয়া হয়েছে। এই কর্মসূচিকে ‘বিপুল প্রতিবাদ মিছিল’ বলে উল্লেখ করা হয়েছে। যদিও মিছিলের অনুমতি মেলে কিনা সেটাও একটা ব্যাপার। এই মিছিলে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও সূত্রের খবর।

এদিকে এই মিছিল করার প্রয়োজনীয়তা নিয়ে নানা কারণের কথা উল্লেখ করা হয়েছে দলীয় মুখপত্রে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ করার অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ‘ভোট চুরি’ করেছে বলে জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং গ্রেপ্তারের দাবিও থাকছে ওই কর্মসূচির তালিকায়। নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে প্রতিবাদ এবং নতুন প্রজন্ম-সহ বিরোধীদের উপর ‘দমনপীড়ন’ করার বিরুদ্ধে এই মিছিল করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে মঙ্গলবারের মিছিলকে সামনে রেখে সোমবার থেকেই কলকাতায় প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। নানা এলাকায় কর্মীদের মধ্যে মিছিলের বার্তা পৌঁছে দেওয়া এবং বেশি সংখ্যায় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার জন্যও প্রস্তুতি চলছে। মমতা তৃণমূলের ছাত্র, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের কর্মীদেরও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই পথে মিছিল হলে যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজাবাজার, সিআইটি রোড, পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় দুর্গাপুজোর আগে যানবাহনের চাপও বাড়ছে। তার সঙ্গে মিছিল হলে যানজট তৈরি হতে পারে।

তাছাড়া সোমবার নয়াদিল্লির কর্মসূচি সেরে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কলকাতার কর্মসূচিতে যোগ দিতে পারবেন কিনা সেটা নিয়ে দ্বিধায় আছেন মমতা-তৃণমূল নেতা-কর্মীরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদ জানাতেই এই মিছিলের কর্মসূচি বলে জানানো হয়েছে। এই বিষয়ে প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী বলেন, ‘পুলিশ মিছিলের অনুমতি দেবে কিনা সেটা আমাদের জানা নেই। আমরা সে বিষয়ে কোনও কথা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, প্রতিবাদ মিছিল হবেই। আমাদের নেত্রী সেই মিছিলে থাকবেন।’