বাংলা সিনেমায় সোনালি যুগের শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। তাঁর চোখের চাহনিতে লক্ষ লক্ষ নারীর হৃৎস্পন্দন বেড়ে যেত। আর তাঁর স্টাইল স্টেটমেন্ট ছিল পুরুষদের কাছে ঈর্ষনীয়। আজ মৃ্ত্যুর ৪৬ বছর পরেও বাঙালির কাছে তাঁর আবেদন একই রকম রয়ে গিয়েছে। এই বছর পালিত হচ্ছে ‘উত্তম শতবর্ষ’ (Uttam Kumar)। গোটা শহর সেজে উঠেছে ‘উত্তম’ সাজে। মহানায়কের (Uttam Kumar) জন্মশতবর্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী মহা উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর।
গগনেন্দ্র প্রদর্শনশালায় পশ্চিমবঙ্গ সরকারের আহ্বানে ‘কলকাতা কথকাতা’ (Kolkata Kathakota)-র নিবেদন ‘উত্তম শ্রদ্ধার্ঘ্য’ (Uttam Kumar)। ৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শন চলবে ৬ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত।

উত্তমকুমার (Uttam Kumar) অভিনীত, পরিচালিত ও প্রযোজিত বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বিজ্ঞাপন, বুকলেট, লবি কার্ড ও পোস্টার সংগ্রহ দেখা যাবে প্রদর্শনীতে। এছাড়া রয়েছে ব্যক্তিগত চিঠি, উত্তমকুমারের অখ্যাত ও মুক্তি না পাওয়া চলচ্চিত্রের দুষ্প্রাপ্য বিজ্ঞাপন সংগ্রহ। উত্তমকুমারের ব্যবহৃত ব্যক্তিগত ব্যবহার্য জিনিসও একদম কাছ থেকে দেখতে পারবেন অনুরাগীরা।
আরও পড়ুন: ‘অরুণ’ আলোয় অজানা উত্তম
শুধু গগনেন্দ্র প্রদর্শনশালায় নয় ‘কলকাতা কথকতা’ (Kolkata Kathakota)-র আরও একটি প্রদর্শন চলছে ক্যালাকাটা ক্লাবে। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, বরুণ চন্দ এবং বাংলা তথা ভারতের বিখ্যাত জাদুকর জুনিয়র পিসি সরকার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রদর্শনীতে রয়েছে উত্তমকুমার (Uttam Kumar) অভিনীত সিনেমার বুকলেট, তাঁর অভিনীত বিভিন্ন ছবির পোস্টার, আলোকচিত্র এবং মহানায়কের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত বই। শুধু অভিনেতার জীবন নয়, বদলে যাওযা সময়ের এক টুকরো ছবিও ফুটে উঠেছে এই দুই প্রদর্শনীতে।

উত্তমকুমারের (Uttam Kumar) সঙ্গে বাঙালির সম্পর্ক বোধহয় শুধুমাত্র তাঁর সিনেমায় আর আবদ্ধ নেই। তাঁর সিনেমার পোস্টার, তাঁর ছবি-সমেত পুরনো পত্রিকার প্রচ্ছদ, সিনেমার বুকলেট সবই যেন এক লহমায় নিয়ে যায় অন্য সময়ে। যখন নতুন ছবি মুক্তি পাওয়া মানে ছিল পাড়ায় পাড়ায় আলোচনা, প্রেক্ষাগৃহের সামনে টিকিটের জন্য অপেক্ষা আর মন উতলা করা এক অদ্ভুত অনুভূতি।
বাঙালির সংস্কৃতিতে সিনেমার একটি গভীর প্রভাব রয়েছে আর তাতে উত্তমকুমারের প্রভাব কতটা গভীর তা এই দুই প্রদর্শনীতে গেলেই বোঝা যায়। তিনি বাংলা সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। রোমান্স থেকে নাটক, ট্র্যাজেডি থেকে বাস্তব সমাজের গল্প-বিভিন্ন ধরনের চরিত্রে তাঁর সাবলীল উপস্থিতি তাঁকে করে তুলেছিল অনন্য।
আরও পড়ুন: গিরিশ মহাপাত্রের আড়ালে উত্তমকুমার
এছাড়া তাঁর কণ্ঠস্বর, সংলাপ বলার ধরন, ব্যক্তিত্ব, পোশাক এবং পর্দায় উপস্থিতি সব মিলিয়ে তৈরি হয়েছিল ‘উত্তম ম্যাজিক’। আজ এত বছর পরেও তাঁর সেই ম্যাজিক অমলীন। শুক্রবার ক্যালকাটা ক্লাবে ‘কলকাতা কথকতা’ প্রদর্শনীতে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, বরুণ চন্দ এবং জুনিয়র পিসি সরকারের কণ্ঠে সেই কথাই আরও একবার শোনা গেল। অভিনেতা চিরঞ্জিত ‘কলকাতা কথকতা’ (Kolkata Kathakota)র প্রেসিডেন্টও। মহানায়কের (Uttam Kumar) সঙ্গে অভিনয় করার সুযোগ না পেলেও ব্যক্তিগত সান্নিধ্য পেয়েছিলেন তিনি। এদিন সেই কথাই দর্শকদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা।

‘কলকাতা কথকতা’ (Kolkata Kathakota) গত দশ বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে কলকাতা-সহ দেশজুড়ে প্রদর্শনকরে চলেছে। কর্ণধার হলেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনিও গতকাল প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। কীভাবে ‘কলকাতা কথকতা’র জন্ম সেই প্রসঙ্গ উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। শিল্পী, সাহিত্যিক, অভিনেতা থেকে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ‘কলকাতা কথকতা’ (Kolkata Kathakota)-র সঙ্গে যুক্ত। আর ‘কলকাতা কথকতা’ আয়োজিত মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) জন্মশতবর্ষ শ্রদ্ধার্ঘ্য বাঙালিকে মননকে যথাযথভাবে ছুঁয়ে গিয়েছে।
দেখুন:




