• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

১০০ দিনে কতটা মানুষের প্রত্যাশা পূরণ করল বিজেপি?

এই বছরের বিধানসভা ভোটে বিপুল জনাদেশ পেয়ে বাংলার রাজ্যপাট গিয়েছে বিজেপির দখলে। গত ৯ মে কাজ শুরু হয় নতুন সরকারের, সেই সরকার

১০০ দিনে কতটা মানুষের প্রত্যাশা পূরণ করল বিজেপি?

এই বছরের বিধানসভা ভোটে বিপুল জনাদেশ পেয়ে বাংলার রাজ্যপাট গিয়েছে বিজেপির দখলে। গত ৯ মে কাজ শুরু হয় নতুন সরকারের, সেই সরকার ১০০ দিন পূর্ণ ইতিমধ্যে। এই ১০০ দিনের মধ্যে বিজেপি সরকার কি কি কাজ করেছে, মানুষ কতটা আশা রাখছেন তাদের কাছ থেকে? আশাপূর্ণ হলো কিনা সব নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

দৈনিক স্টেটসম্যানের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত আছেন। এতদিনে তারা নিশ্চিন্ত বোধ করছেন। এটা দেখে ভালো লাগছে। মানুষ যে প্রত্যাশা করে ভোট দিয়েছিলেন সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। শপথ নেওয়ার ১৫ দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি দিয়েছে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য। প্রায় ৩০০ কিলোমিটার জমিতে ফেন্সিং ইতোমধ্যে হয়ে গেছে। পূর্বতন সরকার বিসএফের নামে নানান অভিযোগ তুলেছিল। জমি দেওয়া হয়নি ইচ্ছে করেই। এই ১০০ দিনে সব কাজ তো হয়ে ওঠেনি।

কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে বাংলা যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেটা মানুষ বুঝতে পেরেছেন। ২৬ হাজার চাকরি দুর্নীতি আমরা দেখেছি সকলে। কি ছিল পশ্চিমবঙ্গে এতদিন? কোন শিল্প ছিল না কোন কর্মসংস্থান ছিল না। এখন যারা প্রবাসী বাঙালি, শিল্পপতি তারা আগ্রহ দেখাচ্ছেন যে তারা বাংলায় কিছু করতে চান। ফিরে আসতে চান বাংলায়। একটা কথা জানিয়ে রাখি আর চাকরি দুর্নীতি হবে না। এসএসসির জন্য নতুন প্যানেল তৈরি হয়েছে।

সেখানে নেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষদের। এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে মেধাবী ছাত্র-ছাত্রীদের রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। আমরা বাংলার প্রতিভাদের বাংলায় ধরে রাখতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাগত জানিয়েছেন সেই সমস্ত ছেলেমেয়েকে যারা প্রবাসী। রিসার্চ যারা করছেন, যারা বড় বড় গবেষক তারা সেই পরিবেশটাই বাংলায় এতদিন পাননি। এবার তারা সেই পরিবেশ পেতে চলেছেন।