• facebook
  • twitter
  • youtube
Tuesday, 14 July, 2026

আজ তারকেশ্বরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শ্রাবণী মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আজ তারকেশ্বরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Image: ANI

আজ তারকেশ্বরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণী মেলাকে সামনে রেখে মঙ্গলবার হুগলির তারকেশ্বরে একাধিক ধর্মীয় ও সাংগঠিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে সাধু-সন্তদের কলসযাত্রা অনুষ্ঠিত হবে। মন্দিরে পুজো-অর্চনা শেষে তাঁরা বালিগরী মাঠে পৌঁছবেন। এই মাঠেই এর আগে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়েছিল।

 

বালিগরী মাঠে সাধু-সন্তদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দুপুর প্রায় ২টো নাগাদ যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকবেন কার্তিক মহারাজ-সহ বিভিন্ন মঠের মঠাধিশরা।

 

এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শ্রাবণী মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন। পাশাপাশি মহারুদ্র যজ্ঞেরও উদ্বোধন করবেন। আগামী ১৫ জুলাই থেকে শুরু হওয়া এই রুদ্রযজ্ঞ টানা পাঁচদিন চলবে। অন্যদিকে শ্রাবণী মেলা শুরু হবে ১৮ জুলাই। মেলাকে ঘিরে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।

 

উৎসব উপলক্ষে তারকেশ্বর শহরকে বিশেষভাবে সাজানো হয়েছে। শহরের প্রবেশদ্বার এবং দুধপুকুর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া, চন্দননগর ঐতিহ্যবাহী আলোকসজ্জায় বৈদ্যবাটী থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তা আলোকিত করা হবে।