• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বিপুল বরাদ্দ নীতিন গড়কড়ির, বড় অঙ্কের টাকা বঙ্গে

অন্যদিকে এই বিপুল অর্থ বরাদ্দের জেরে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজেও তাঁর

রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বিপুল বরাদ্দ নীতিন গড়কড়ির, বড় অঙ্কের টাকা বঙ্গে

Nitin Gadkari-Suvendu Adhikari Photo-ANI

পশ্চিমবঙ্গের জন্য সুখবর এল। রাস্তা-সেতু উন্নয়নে বড় বরাদ্দ পেল রাজ্য। রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল থেকে মোট ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সে কথা সমাজমাধ্যমে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি। আর হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণের জন্যও বরাদ্দ করা হয়েছে বিপুল অর্থ। হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর একটি নতুন সেতু নির্মাণের জন্য মোট ১ হাজার ০৫৫ কোটি টাকারও বেশি মঞ্জুর করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গড়কড়িকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিকে কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের আওতায় পশ্চিমবঙ্গের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু তৈরির জন্য সিআরআইএফের ‘সেতু বন্ধন’ প্রকল্পে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে চারটি প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি তাঁর সমাজমাধ্যমের পোস্টে প্রকল্পগুলির বিস্তারিত খতিয়ান তুলে ধরেছেন। আর তা নিয়ে খুশি মুখ্যমন্ত্রী।

 

অন্যদিকে এই বিপুল অর্থ বরাদ্দের জেরে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজেও তাঁর সমাজমাধ্যম পোস্টে উল্লেখ করেছেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। আর যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। এমনকী উন্নত সড়ক ও সেতু পরিকাঠামোর হাত ধরে সংশ্লিষ্ট অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গতিও কয়েক গুণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন নীতিন গড়কড়ি। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের নানা এলাকার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে এমন আশা করা হচ্ছে। বিশেষ করে নতুন সেতু তৈরি হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের সুবিধা হবে এমনটাও মনে করা হচ্ছে।

 

তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণার পরই সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এই গুরুত্বপূর্ণ অর্থ মঞ্জুর করার জন্য শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে লেখেন, ‘সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ৬৭৯.৫৫ কোটি টাকা এবং হুগলি জেলায় দ্বারকেশ্বর নদের ওপর নতুন সেতু নির্মাণের জন্য ৩৭৫.৭৮ কোটি টাকার অনুমোদন আমাদের রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ এবার এই প্রকল্পগুলির কাজ কবে শুরু হয় এবং কত দ্রুত সেসব সম্পন্ন হয় সেটাই দেখার।