কুনো ন্যাশনাল পার্কে ফের খুশির খবর। বতসোয়ানা থেকে ভারতে নিয়ে আসা একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে। এর ফলে দেশের চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। শুক্রবার এই খবর জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
#WATCH | Union Minister for Environment, Forest & Climate Change Bhupender Yadav tweets, “KOMG 3, a two-and-a-half-year-old female cheetah from Botswana, gave birth to four healthy cubs in the wild today. Notably, she is the first female cheetah from Botswana to give birth. This is a landmark moment for Project Cheetah and a proud milestone in India’s journey towards restoring a viable cheetah population. Having spent more than four months in the wild, KOMG 3 has now given birth under natural conditions. This is the second recorded birth in the wild since the reintroduction programme began in 2022. With these four new arrivals, India’s cheetah population has risen to 62, including 43 Indian-born individuals…” (Video and pic: Bhupender Yadav/X)
— ANI (@ANI) November 20, 2026
বন দপ্তর সূত্রে খবর, মা চিতাটির নাম কেওএমজি ৩। তার বয়স মাত্র আড়াই বছর। বতসোয়না থেকে ভারতে নিয়ে আসা চিতাদের মধ্যে এই প্রথম কোনও চিতা এ দেশের মাটিতে শাবকের জন্ম দিল। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ভারতের চিতা সংরক্ষণ প্রকল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কোনও ঘেরাটোপে নয়, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে টানা চার মাসেরও বেশি সময় কাটানোর পর কুনোর জঙ্গলেই শাবকদের জন্ম দিয়েছে চিতাটি। ২০২২ সালে প্রজেক্ট চিতা শুরু হওয়র পর থেকে উন্মুক্ত বনাঞ্চলে শাবক জন্ম দেওয়ার এটি দ্বিতীয় ঘটনা।
এর আগে চলতি বছরের ১১ এপ্রিল কুনোর খোলা জঙ্গলে প্রথমবার শাবক জন্মায়। দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা গামিনীর ভারতে জন্মানো শাবক কেজিপি১২ চারটি শাবক জন্ম দিয়েচিল। এবার কেওএমজি ৩-এর চার শাবকের জন্মের পর দেশে মোট ৬২টি চিতার মধ্যে ৪৩টিই ভারতের মাটিতে জন্মেছে। পরিবেশবিদদের মতে, দেশের আবাহওয়া ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে চিতারা ক্রমশ মানিয়ে নিচ্ছে এবং সফলভাবে বংশবিস্তার করছে।
উল্লেখ্য, ১৯৫২ সালে ভারত থেকে চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সাত দশক পর এই প্রাণীকে দেশে ফিরিয়ে আনতে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর শুরু হয় প্রজেক্ট চিতা। বিশ্বের এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বড় মাংসাশী প্রাণী স্থানান্তরের ক্ষেত্রে এটি ছিল উল্লেখযোগ্য উদ্যোগ। ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আনা হয়। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আসে আরও ১২টি চিতা। সর্বশেষ, ২০২৬ সালে বতসোয়ানা থেকে নিয়ে আসা হয় আরও নয়টি চিতা।
বর্তমানে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানই ভারতে চিতাদের প্রধান আবাসস্থল। তবে আগামী দিনে দেশের অন্যান্য উপযুক্ত বনাঞ্চলেও তাদের ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। নতুন চার শাবকের জন্ম সংরক্ষণ প্রকল্পকে আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।
দেখুন:




