• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

শনিবার থেকে রাজ্যে জনগণনার প্রথম ধাপ শুরু

এবার প্রথমবারের মতো ভারতের জনসংখ্যা গণনা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এবার নাগরিকেরা নিজেরাই অনলাইনে তথ্য দিতে পারবেন ।

শনিবার থেকে রাজ্যে জনগণনার প্রথম ধাপ শুরু

CENSUS WILL STARTS FROM SATURDAY PIC- AI

এবার প্রথমবারের মতো ভারতের জনসংখ্যা গণনা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এবার নাগরিকেরা নিজেরাই অনলাইনে তথ্য দিতে পারবেন । এই প্রক্রিয়াকে বলে হচ্ছে স্ব-শুমারি বা সেল্ফ এনুমারেশন ব্যবস্থা। তাহলে কিভাবে, কোথায়, আর কীভাবে নিজের তথ্য জমা দিতে হবে?

সরকার ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিন রেখেছে স্ব-শুমারির জন্য। এই সময়ের মধ্যেই আপনাকে অনলাইনে তথ্য জমা দিতে হবে। প্রথমে যেতে হবে জনগণনা পোর্টাল https://se.census.gov.in-এই ঠিকানায়।

ওখানে লগ ইন করলে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা আসবে। আপনি যেখানে থাকেন, সেই রাজ্য বেছে নিতে হবে। তারপর দিতে হবে ক্যাপচা। যাতে বোঝা যায় আপনি মানুষ, কোন রোবট না। এরপর পরিবারের প্রধানের নাম লিখুন। পাশেই মোবাইল নম্বর আর ইমেল আইডি দেওয়ার অপশন থাকবে, চাইলে দিন এখানেই। তারপর ভাষা পছন্দ করার ধাপ, সেটা সিলেক্ট করলেই আপনার মোবাইলে চলে আসবে ওটিপি।

ওটিপি দেওয়ার পরে আপনাকে দিতে হবে জেলা, পিন কোড, আর গ্রাম বা শহরের নাম। এগুলো দিলে একটা ম্যাপে  আসবে স্ক্রিনে। সেখানে আপনাকে বাড়ির লোকেশন দেখাতে হবে। এরপর বাড়ির হাউসলিস্টিং-এর তথ্য, মানে বাড়ি-সংক্রান্ত কিছু খুঁটিনাটি জানতে চাওয়া হবে। এরপর সব তথ্য আবার দেখে নিতে পারবেন। কিছু ভুল হলে ঠিক করে নেওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে ‘ফাইনাল সাবমিট’-এ ক্লিক করুন। ওখান থেকে আপনার মোবাইল বা ইমেল-এ চলে আসবে ১১ সংখ্যার একটা বিশেষ নম্বর বা এসই আইডি। যখন সরকারি কর্মীরা বাড়িতে আসবেন, এই নম্বরটাই দেখাতে হবে। এরপর তারা তথ্য যাচাই করে নির্দিষ্ট সার্ভারে আপলোড করতে হবে।

এবারের জনগণনা হচ্ছে দুই ধাপে। প্রথম ধাপে বাড়ি তালিকাভুক্তি আর গৃহগণনা, মানে, কে কোথায় থাকে, বাড়ির কাঠামো, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, ইন্টারনেট, এমনকি টিভি, কম্পিউটার, বাইক, গাড়ি আছে কিনা এসব জানতে চাইবে প্রশাসন। এই অংশটা চলবে ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যেই যত বাড়ি আছে, সব নথিভুক্ত করার প্ল্যান সরকার নিয়েছে।

এরপর দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারি, ২০২৭-এ। তখন জানা হবে পরিবারের প্রত্যেকজনের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম বিস্তারিত সব তথ্য, যেখান থেকে দেশের আসল জনসংখ্যা জানা যাবে।

২০২৭ সালের জনশুমারির প্রস্তুতির অংশ হিসেবে কলকাতা শহরকে ভাগ করা হয়েছে ৮,১১২টি ব্লকে। প্রতিটি ব্লকে গড়ে ৭০০-৮০০ লোক থাকেন। গণনার কাজ যেন সঠিক আর নির্ভুল হয়, সেটা নিশ্চিত করতে আগেভাগেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে।