এবার নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manaj kumar Agarwal) রিপোর্ট চাইলেন। ডিজি ফায়ারের কাছে তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অগ্নিনিরোধক ব্যবস্থা সঠিকভাবে ছিল কি না, হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতি পত্র ছিল কি না, এই ধরনের একাধিক প্রশ্ন মুখ্যসচিব (Manaj kumar Agarwal) রিপোর্টে চেয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।
কলকাতা নিউ মার্কেটের (New Market Fire) একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আগুনের প্রকৃত কারণ এবং হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছিল ফরেন্সিক দল। কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলের (New Market Fire) সুইচবোর্ড অথবা এসি থেকে আগুন লাগতে পারে। তবে নিশ্চিতভাবে আগুনের কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা আগুনের উৎস, কীভাবে তা দ্রুত ছড়িয়ে পড়ল এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন।
ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, এমন একটি ভবনে কীভাবে হোটেল চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে এই প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) । তাঁর (Agnimitra Paul) বক্তব্য, কলকাতা পুরসভা, বিদ্যুৎ দপ্তর এবং দমকল দপ্তর থেকে কীভাবে প্রয়োজনীয় ছাড়পত্র হোটেল পেয়েছিল, তা তদন্ত করে দেখা জরুরি।
হোটেলটির ট্রেড লাইসেন্স কীভাবে দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সঙ্গে আলোচনা করে আগুনের ঘটনা এবং হোটেলটির অনুমোদন সংক্রান্ত বিষয় তদন্তের জন্য বিশেষ দল গঠনের কথা জানিয়েছেন পুরমন্ত্রী (Agnimitra Paul)। সেই প্রসঙ্গে আগের সরকারের আমলের পুর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অগ্নিনিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তারাপীঠের হোটেলে আগুন লাগার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, সেখানে অনেক হোটেলে জরুরি নির্গমনের ব্যবস্থা থাকলেও কোনও কোনও ক্ষেত্রে সেই পথ বন্ধ করা রাখা হত। ব্যবসায়িক স্বার্থে এমনটা করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন। তাঁর (Agnimitra Paul) মতে, হোটেল ব্যবসা পরিচালনার পাশাপাশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য অগ্নিনিরাপত্তা বিধি কঠোর করার কথা বলেন তিনি।
এদিকে নিউ মার্কেটের এই ঘটনায় হোটেল (New Market Fire) মালিকের কোনও সন্ধান এখনও মেলেনি বলে খবর। পুলিশ সূত্রে খবর, তিনি পলাতক। ফলে তাঁকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চলছে।
দেখুন: নিউ মার্কেটের হোটেল অগ্নিকাণ্ডে অগ্নিমিত্রার নিশানায় পুরনো সরকার




