তাঁর সবচেয়ে পছন্দের কাজ কী তা জনসমক্ষে স্পষ্ট ভাষায় জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট বলেন, মাফিয়া ও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাই তাঁর সবচেয়ে প্রিয় কাজ। ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বার্তা দেন তিনি।
নিজের বক্তব্যের সমর্থনে একটি ঘটনার কথা তুলে ধরেন যোগী। তাঁর দাবি, লখনউয়ে পুলিশের একটি জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখে এক মাফিয়া । বিষয়টি তাঁর নজরে আনেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তাব্যক্তিরা। এরপরই প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তার পরের দিনই বুলডোজার চালিয়ে অবৈধ দখল সরিয়ে ফেলা হয়।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, সেই বেদখল জমি পুনরুদ্ধারের পর সেখানে একটি ফরেনসিক গবেষণাগার তৈরি করা হয়েছে। যোগীর মতে, এটি রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অন্যতম উদাহরণ।




