• facebook
  • twitter
Sunday, 1 February, 2026

১ এপ্রিল থেকে আয়কর আইন কার্যকর

নতুন নিয়মে সামান্য টাকা জমা দিয়ে আয়কর রিটার্ন সংশোধনের সুযোগ থাকছে

১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর করতে চলেছে কেন্দ্র। রবিবার, ১ ফেব্রুয়ারি সংসদে দেওয়া বাজেট ভাষণে এ কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন নিয়মে সামান্য টাকা জমা দিয়ে আয়কর রিটার্ন সংশোধনের সুযোগ থাকছে। এ ছাড়া রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আয়করে ছোটখাটো ফাঁকিতে জেল নয়, অতিরিক্ত ১০ শতাংশ জরিমানার প্রস্তাব।

এদিন বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, যাঁরা এক ও দু’নম্বর ফর্মে আয়কর রিটার্ন জমা করেন, নতুন নিয়মে তাঁরা ৩১ জুলাই পর্যন্ত সেটা ফাইল করতে পারবেন। নন-অডিট ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ট্রাস্টগুলির ক্ষেত্রে রিটার্ন জমা করার শেষ তারিখ হল ৩১ অগস্ট। এ ছাড়া প্রবাসী ভারতীয়র থেকে কোনও স্থাবর সম্পত্তি কিনলে ক্রেতাকে টিডিএস  দিতে হবে। আগে যা বিক্রেতাদের থেকে আদায় করা হত।

Advertisement

এ বারের বাজেটে মোট কর রাজস্ব ২৮.৭ লক্ষ কোটি টাকা।  বাজেটের আকার ৫৩.৫ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। কোনও বিদেশি সংস্থা ভারতে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত তাদের কোনও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন তিনি।

Advertisement

 

 

Advertisement