রাজধানী সফরে গিয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার রাতে দিল্লির মাটিতে পা রাখার পরই তিনি সোজা গিয়ে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র সঙ্গে। এই সাক্ষাৎ ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
দিল্লির দুই বঙ্গভবনকে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে। কমলা আলোর মোড়কে সেজে উঠেছে ভবন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং শুভেন্দু অধিকারীর বিশাল ছবি টাঙানো হয়েছে। বিমানবন্দর থেকে ল্যুইটেন জোন পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর কাটআউটও নজর কেড়েছে।
Advertisement
সূত্রের খবর, বঙ্গভবনে রাখা সরকারি গাড়ি ব্যবহার না করে অন্য ব্যবস্থায় নিজের গন্তব্যে যান শুভেন্দু। রাজধানীতে পৌঁছেই তিনি রাজনৈতিক বৈঠকপর্ব শুরু করেন।
Advertisement
আজ সকালেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-এর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর উপরাষ্ট্রপতি ডক্টর সি পি রাধাকৃষ্ণানণ (C. P. Radhakrishnan)-এর সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু (Droupadi Murmu)-র সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।
সবশেষে বিকেল চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সরকারি স্তরে এই বৈঠকগুলিকে ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’ বলেই উল্লেখ করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর পিছনে বড় রাজনৈতিক বার্তাও থাকতে পারে।
আজ দুপুর একটায় চাণক্যপুরীর বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করবেন শুভেন্দু। সেখানে কেন্দ্র-রাজ্য সম্পর্ক, উন্নয়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তিনি মুখ খুলতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
Advertisement



