ভারতরত্নপ্রাপক বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক সি এন আর রাওকে (Bharat Ratna awardee C.N.R Rao)পাঠানো হল এসআইআর (SIR) নোটিস। বুধবার ৯২ বছর বয়সি এই বিজ্ঞানীকে (Bharat Ratna awardee C.N.R Rao) এসআইআর (SIR) নোটিস দেওয়া হয়েছে। কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে। সেই সময় তিনি এই নোটিস পেয়েছেন। তাঁর নামের বানান গরমিল রয়েছে বলে খবর। সেই কারণেই এই নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: কানপুরে রাস্তায় প্রস্রাব করতে বাধা দেওয়ায় মদ্যপদের হাতে খুন এক দোকানদার
নোটিসে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘নামের বানানে অমিল’। পুরনো ভোটার তালিকায় তাঁর নাম লেখা রয়েছে ‘Prof CNR Rao’। কিন্তু বর্তমান ভোটার তালিকায় Prof-এর সঙ্গে একটি অতিরিক্ত ‘f’ যুক্ত হয়ে নামটি ‘Proff CNR Rao’ হিসেবে নথিভুক্ত রয়েছে। বানানগত এই ত্রুটির জন্যই ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে সি এন আর রাওকে নিজের পরিচয় প্রমাণ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: ‘জেলে থাকার মতোই জীবন’, দিল্লির অস্বাস্থ্যকর হস্টেল নিয়ে সরব পড়ুয়ারা
কর্ণাটকজুড়ে এসআইআর (SIR) -এর মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে। সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এই নোটিস দেওয়া হয়েছে।১৯৩৪ সালে বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন সি এন আর রাও(Bharat Ratna awardee C.N.R Rao)। রসায়ন বিজ্ঞান, বিশেষ করে সলিড স্টেট ম্যাটেরিয়ালস, ন্যানোম্যাটেরিয়ালস এবং স্ট্রাকচারাল কেমিস্ট্রি ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৭৬ সালে তিনি (Bharat Ratna awardee C.N.R Rao) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে সলিড স্টেট অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি ইউনিট প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি IISc-এর অধিকর্তার দায়িত্ব ছিলেন।
আরও পড়ুন: ‘মুখে ঘুষি, লাথি’, মণিপুরী সঙ্গীতশিল্পী খুনে FIR-এ উঠে এল চাঞ্চল্যকর তথ্য
এখনও পর্যন্ত তিনি (Bharat Ratna awardee C.N.R Rao) ১,৬০০-রও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং দেশ-বিদেশে বহু সম্মান পেয়েছেন। বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য ২০১৩ সাল তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। এর আগে এসআইআর চলাকালীন পদ্মশ্রী প্রাপক হরেকালা হাজ্জাব্বাকেও নোটিস (SIR) দেওয়া হয়েছিল। কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক পরে স্পষ্ট করেন, ভোটার তালিকায় তাঁর নামের সঙ্গে অমিলল থাকার কারণেই নোটিসটি (SIR) দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে বিষয়টি সমাধান করা হয়।
দেখুন: কলম্বোয় ভারতীয় সেনার Engineer Task Force-এর সঙ্গে রাজনাথের সাক্ষাৎ




