• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

মানিব্যাগ পাল্টালেও এই ছবি পাল্টান না সইফ

মুম্বই, ১২ ফেব্রুয়ারি– সইফের সঙ্গে সংসার ভাঙার পর ছেলে ইব্রাহিমকে সঙ্গে নিয়ে পটৌদি প্যালেস ছাড়েন স্ত্রী অমৃতা সিং৷ সেটা ২০০৪ সাল৷ কিন্তু ইব্রাহিমকে তখন সইফ এবং তাঁর বাবা মনসুর আলি খানও ভীষণ ভালোবাসতেন৷ তাই দু’জনেরই বড় ধরনের মানসিক আঘাত লাগে৷ সেই সময় বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে বলা হয়, সইফ নাকি উপযুক্ত রোজগার করতেন না তাই তাঁকে

মানিব্যাগ পাল্টালেও এই ছবি পাল্টান না সইফ

মুম্বই, ১২ ফেব্রুয়ারি– সইফের সঙ্গে সংসার ভাঙার পর ছেলে ইব্রাহিমকে সঙ্গে নিয়ে পটৌদি প্যালেস ছাড়েন স্ত্রী অমৃতা সিং৷ সেটা ২০০৪ সাল৷ কিন্তু ইব্রাহিমকে তখন সইফ এবং তাঁর বাবা মনসুর আলি খানও ভীষণ ভালোবাসতেন৷ তাই দু’জনেরই বড় ধরনের মানসিক আঘাত লাগে৷ সেই সময় বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে বলা হয়, সইফ নাকি উপযুক্ত রোজগার করতেন না তাই তাঁকে খুবই তিরস্কার জানাতেন অমৃতা৷ বিয়ে ভাঙার পর ৫ কোটি টাকা চেয়েছিলেন অমৃতা৷ সেই টাকাটাও নাকি পুরোপুরি দিতে পারেননি সইফ৷ অর্ধেক টাকা, অর্থাৎ, ২.৫ কোটি টাকাই দিতে পেরেছিলেন অমৃতাকে৷ কন্যা সারা এবং পুত্র ইব্রাহিমকে নিয়ে সইফের পতৌদি পরিবার ত্যাগ করেছিলেন অভিনেত্রী৷
ইব্রাহিমের চলে যাওয়ার পরই সইফের মন ভাঙে৷ সেই থেকে ছেলের ছবি মানিব্যাগে নিয়ে ঘোরেন সইফ৷ ২০১২ সালে সইফকে বিয়ে করেন কাপুর পরিবারের ছোট মেয়ে করিনা কাপুর খান৷ তাঁর সঙ্গেই ১২ বছর ধরে সুখে সংসার করছেন বলিউডের ছোটে নবাব৷ তাঁদের দুই পুত্রও বেশ জনপ্রিয় – তৈমুর এবং জেহ৷
তবে নিজের মানিব্যাগে এখনও পর্যন্ত ইব্রাহিমের ছবিই রেখে দিয়েছেন সইফ৷ সেই জায়গা এখনও অন্য কেউই নিতে পারেননি৷ প্রত্যেকবার মানিব্যাগ পাল্টানোর সময় ইব্রাহিমের ছবি সযত্নে রেখে দেন সইফ৷