• facebook
  • twitter
  • youtube
Sunday, 19 July, 2026

রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে খড়গে-রাহুলের চিঠি

অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগের ঘটনায় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে খড়গে-রাহুলের চিঠি

File Photo

অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগের ঘটনায় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যৌথভাবে চিঠি লিখেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

 

রবিবার সমাজমাধ্যমে সেই চিঠি প্রকাশ করেন খড়গে। পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশও চিঠিটি ভাগ করে নেন।

 

চিঠিতে কংগ্রেস নেতৃত্বের দাবি, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অধিকাংশ সদস্যের সঙ্গে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাশাপাশি, ট্রাস্টের প্রাক্তন সাধারণ সচিবও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে মন্দিরের প্রণামী চুরির অভিযোগে ট্রাস্টের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি করেছেন বিরোধী নেতারা।

 

খড়গে ও রাহুল গান্ধীর বক্তব্য, এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। তাঁদের মতে, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসা প্রয়োজন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

 

চিঠিতে আরও বলা হয়েছে, এই ঘটনার তদন্ত যেভাবে পরিচালিত হবে, তার উপরই কেন্দ্রীয় সরকারের বিশ্বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে। একই সঙ্গে তাঁরা দাবি করেছেন, দেশের মানুষ গোটা বিষয়টির দিকে নজর রাখছেন এবং সরকারের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।