• facebook
  • twitter
Wednesday, 25 March, 2026

সোনিয়ার অসুস্থতার কারণে রাহুলের কেরল সফর বাতিল

 সনিয়া গান্ধীর স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল, তবে চিকিৎসকের নজরদারিতে রাখা হয়েছে

ফাইল চিত্র

আবার অসুস্থ কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। মঙ্গলবার রাত ১০টা ২২ মিনিটে তাঁকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ  জানিয়েছেন, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন।

পেট এবং মূত্রনালী সংক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। হাসপাতালের সূত্রে খবর, সতর্কতা অবলম্বন করে তাঁকে আগেভাগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণে কেরলে নির্বাচনী প্রচারের কাজ বাতিল করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মায়ের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সফর স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই অসুস্থ। এর আগে বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য বিদেশেও যেতে হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন ব্রঙ্কিয়াল অ্যাজমা সমস্যার কারণে অসুস্থতা বেড়ে গিয়েছিল, বিশেষ করে ঠান্ডা আবহাওয়া ও দিল্লির দূষণের কারণে। গত বছরের জুনেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Advertisement

 সোনিয়া গান্ধীর স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল, তবে চিকিৎসকের নজরদারিতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এবং চিকিৎসা দল সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই অবস্থায় রাজনৈতিক ও জনসাধারণের মধ্যে উদ্বেগ থাকলেও হাসপাতাল সূত্র খবর, সোনিয়া গান্ধীর চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

 

 

 

Advertisement