• facebook
  • twitter
Friday, 15 May, 2026

জ্ঞানেশকে সরানোর দাবিতে সংসদের দুই কক্ষে নোটিস

ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩২৪(৫) অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণের মতোই।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মীনাক্ষী ভট্টাচার্য

দিল্লি, ১৩ মার্চ— মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানিয়ে সংসদের দুই কক্ষে লিখিত নোটিস জমা দিল বিরোধী সাংসদেরা। জানা গিয়েছে, লোকসভায় প্রায় ১৩০ জন এবং রাজ্যসভায় ৬৩ জন সাংসদের সই করা প্রস্তাব জমা পড়েছে।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, এই নোটিসে সই করেছেন মূলত বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদেরা। তবে ওই জোটের বাইরে থেকেও আম আদমি পার্টির কয়েক জন সাংসদ এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি কয়েক জন নির্দল সাংসদও নোটিসে সই করেছেন বলে খবর। রাজনৈতিক মহলের মতে, দেশের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে সংসদের দুই কক্ষে এমন প্রস্তাব জমা পড়েছে।

Advertisement

ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩২৪(৫) অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণের মতোই। অর্থাৎ, সাধারণভাবে তাঁকে পদ থেকে সরানো যায় না। এর জন্য সংসদের দুই কক্ষে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রস্তাব পাশ করতে হয়।
এই নিয়ম অনুযায়ী, প্রথমে সংসদের সদস্যদের একটি বড় অংশের সমর্থনে অপসারণের প্রস্তাব আনতে হয়। তারপর লোকসভা ও রাজ্যসভা— দুই কক্ষেই বিষয়টি নিয়ে আলোচনা ও ভোটাভুটি হয়। সেখানে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন পেলে তবেই প্রস্তাবটি গৃহীত হয়।

Advertisement