• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

অমরাবতী হাসপাতালের NICU-তে ভোররাতে আগুন, মৃত্যু তিন সদ্যোজাতের, আশঙ্কাজনক ৩৯ জন

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোররাতে সাড়ে ৩টে নাগাদ হাসপাতালের তৃতীয় তলায় থাকা NICU-তে আগুন লাগে

অমরাবতী হাসপাতালের NICU-তে ভোররাতে আগুন, মৃত্যু তিন সদ্যোজাতের, আশঙ্কাজনক ৩৯ জন

Image: ANI

ভোররাতে হাসপাতালের NICU-তে আচমকাই ভয়াবহ আগুন লাগে। সেই সময় সেখানে চিকিৎসাধীন বহু সদ্যোজাত ছিল। আতঙ্কের মধ্যেই শিশুদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। কিন্তু তার পরও শেষরক্ষা করা সম্ভব হয়নি। মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা (Amravati ventilator explosion) হাসপাতালের NICU-তে আগুন লেগে মৃত্যু হয় তিন সদ্যোজাতের। আরও কয়েকজন শিশুকে দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোররাতে সাড়ে ৩টে নাগাদ হাসপাতালের তৃতীয় তলায় থাকা NICU-তে আগুন লাগে (Amravati ventilator explosion) । হাসপাতাল সূত্রে খবর, NICU-তে থাকা একটি ভেন্টিলেটরে হঠাৎই বিস্ফোরণ হয় (Amravati ventilator explosion) এবং তারপরই তাতে আগুন ধরে যায়(Amravati ventilator explosion) । মুহুর্তের মধ্যেই ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।

আরও পড়ুন: বাংলার অর্থনৈতিক অবক্ষয় কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ কঠিন, কিন্তু একই সঙ্গে আশাব্যঞ্জক: স্বপন দাশগুপ্ত

আগুন লাগার সময় NICU-তে মোট ৩৯ জন সদ্যোজাত শিশু ছিল। পরিস্থিতি বুঝতে পেরে চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। একে একে শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে আগুন ও ধোঁয়ার জন্য কয়েকজন শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। শেষ পর্যন্ত তিন সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি। আরও ছয় শিশুকে দ্রুত সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলে খবর।

ঘটনার পর হাসপাতাল চত্বরে (Maharashtra NICU Fire news)আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটল, যন্ত্রটিতে কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা (Maharashtra NICU Fire news) ব্যবস্থা যথাযথ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ফের শুল্কযুদ্ধ, আমেরিকার পণ্যে পাল্টা কর বসাচ্ছে কানাডা

আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তিন শিশুর মৃত্যুর ঘটনাতেও বিস্তারিত তথ্য সামনে আসেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে NICU-র যন্ত্রপাতি, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং উদ্ধারকাজের পুরো প্রক্রিয়াও খতিয়ে দেখা হতে পারে (Maharashtra NICU Fire news)।

NICU-তে এরকম ভয়াবহ ঘটনা ঘটনায় স্বাভাবিকভাবেই হাসপাতালের (Maharashtra NICU Fire news) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় পুলিশও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।

দেখুন: শ্চিমবঙ্গে শিল্প ও প্রতিরক্ষায় নতুন অধ্যায়ের সূচনা