• facebook
  • twitter
  • youtube
Wednesday, 28 October, 2026

মদের দোকানে আর লাইন দিতে হবে না, সুরাপ্রেমীদের জন্য মোবাইল অ্যাপ সরকারের

নতুন অ্যাপের মাধ্যমে ক্রেতারা শুরুতেই জানতে পারবেন, কোন দোকানে তাঁদের পছন্দের ব্র্যান্ডের মদ আছে। তারপর নির্দিষ্ট দোকান বেছে

মদের দোকানে আর লাইন দিতে হবে না, সুরাপ্রেমীদের জন্য মোবাইল অ্যাপ সরকারের

New Liquor App Photo-SNS

উৎসব থেকে সাধারণ দিনে মদের দোকানে লাইন দিয়ে মদ কিনতে হয়। সুরাপ্রেমীদের সেখানে একসঙ্গে দেখা যায়। আর দোকানে লম্বা লাইন নেশা করার জন্য তা ভাল চোখে দেখেন না সাধারণ মানুষ। সব রাজ্যেই এই দৃশ্য কম-বেশি আছে। কিন্তু যদি লাইন দিয়ে মদ কিনতে না হতো তাহলে এই হ্যাপা থেকে মুক্তি পেতেন সুরাপ্রেমীরা। কিন্তু মনের কথা যে এভাবে ফোলে যাবে সেটা অনেকে ভাবতেই পারেননি। মদের দোকানে কেনাকাটার থেকে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে এক নতুন উদ্যোগ নিল দিল্লি সরকার। এবার বাড়িতে বসেই পছন্দের মদের ব্র্যান্ড বেছে নিয়ে এবং অনলাইনেই টাকা পেমেন্ট করার মতো সুবিধা নিয়ে একটি মোবাইল অ্যাপ শুরু করল রাজধানী। তবে শেষে ক্রেতাকে যেতেই হবে দোকানে। কারণ অনলাইনে বুকিং হলেও বাড়িতে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই।

অনলাইনে মদ বুকিং করার ৪৮ ঘণ্টার মধ্যে দোকানে গিয়ে নিজেকেই নিয়ে আসতে হবে নিজস্ব ব্র্যান্ড। এই ব্যবস্থায় দুটি সুবিধা একসঙ্গে হবে। এক, নির্দিষ্ট ব্র্যান্ড মিলবেই। দুই, লাইনে দাঁড়ানোর ঝক্কি থাকবে না। দিল্লি এই ব্যবস্থা শুরু করলে ধীরে ধীরে অন্যান্য রাজ্যও সেই পথে পা বাড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন চালু করেছে ‘দিল্লি লিকার বুকিং’ নামক অ্যাপ। আপাতত দিল্লির মোট ২০৮টি মদের দোকানে এই পরিষেবা চালু হয়েছে। দোকানের বাইরে ভিড় কমানো, পেমেন্ট কাউন্টারের চাপ কমানো এবং দাম-সহ বিলিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই এই অ্যাপ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে দিল্লির সরকার।

নতুন অ্যাপের মাধ্যমে ক্রেতারা শুরুতেই জানতে পারবেন, কোন দোকানে তাঁদের পছন্দের ব্র্যান্ডের মদ আছে। তারপর নির্দিষ্ট দোকান বেছে পছন্দের ব্র্যান্ড, পরিমাণ ঠিক করে অনলাইনেই টাকা পেমেন্ট করে দিতে পারবেন সুরাপ্রেমীরা। বুকিং সম্পূর্ণ হলেই একটি কিউআর কোড মিলবে। সেই কোড নিয়ে নির্দিষ্ট দোকানে হাজির হতে হবে সুরাপ্রেমীকে। দোকানের কর্মীরা কিউআর কোড স্ক্যান করে যাচাই করার পরই মদের বোতল হাতে তুলে দেবেন। এই পরিষেবার জেরে দোকানে যাওয়ার আগেই স্টক সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এমনকী পছন্দের ব্র্যান্ডের খোঁজে নানা দোকানে ছুটে বেড়াতে হবে না সুরাপ্রেমীদের।

তাছাড়া ড্রাই ডে থাকায় বিপাকে পড়তে হয় সুরাপ্রেমীদের। এক্ষেত্রে আগাম বুকিং করে রাখাও সম্ভব। সুতরাং ড্রাই ডে’র দিন দোকান বন্ধ থাকলেও সমস্যায় পড়তে হবে না সুরাপ্রেমীদের। এই পরিষেবার গুরুত্বপূর্ণ শর্ত হল, অনলাইনে টাকা দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে বুক করা মদ সংগ্রহ করতে হবে। তবে অনলাইনে বুকিং করা গেলেও বাড়িতে মদ পৌঁছে দেওয়া হবে না। ক্রেতাকে নিজের দায়িত্বেই নির্দিষ্ট দোকানে গিয়ে অর্ডার সংগ্রহ করতে হবে। দিল্লির আবগারি বিধি অনুযায়ী, এই অ্যাপ ব্যবহার করে মদ কেনার জন্য ক্রেতার বয়স অন্তত ২৫ বছর হতে হবে।