• facebook
  • twitter
  • youtube
Wednesday, 28 October, 2026

শিক্ষিকার উপর ছুরি নিয়ে হামলা, অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা, আলোড়ন শিলিগুড়িতে

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন শিক্ষিকা শিউলি দত্ত। তখন অভিযুক্ত সজল দাস ধারালো

শিক্ষিকার উপর ছুরি নিয়ে হামলা, অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা, আলোড়ন শিলিগুড়িতে

Attempt To Murder Photo-Representative

সাতসকালে এক শিক্ষিকার উপর ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ল শিলিগুড়ির শান্তিনগরে। শিক্ষিকার উপর হামলা চালানোর ঘটনা এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। সাতসকালে এমন ঘটনা যে ঘটতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারছেন না। শুধু তাই নয়, শিক্ষিকার উপর ছুরি নিয়ে হামলা করেই ক্ষান্ত হয়নি অভিযুক্ত। বরং বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কী রয়েছে সেটা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশে থাকেন শিক্ষিকা শিউলি দত্ত। এলাকায় শিক্ষিকা হিসাবেই পরিচিত তিনি। এমনকী তাঁর কাছে বহু ছাত্রছাত্রী পড়ে সাফল্যও পেয়েছে। এই শিক্ষিকার এলাকায় ষথেষ্ট নাম-ডাক আছে। এলাকাতেও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর। সুতরাং তাঁর উপর হামলা হতে পারে কেউ ভাবতেই পারছেন না। বুধবার সকালে ওই শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ। এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ওই শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রতিবেশীরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে আছেন শিক্ষিকা শিউলি দত্ত। আর ঘটনাস্থলেই নিজেকে শেষ করার চেষ্টা করে অভিযুক্ত।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন শিক্ষিকা শিউলি দত্ত। তখন অভিযুক্ত সজল দাস ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। এই হামলা চালিয়ে অভিযু্ক্ত সজল ধরা পড়ে যাবে বুঝতে পেরেই নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা খবর দেন আশিঘর ফাঁড়িতে। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পুলিশ। আর আহত শিক্ষিকা শিউলি দত্ত এবং অভিযুক্ত সজল দাস দু’জনকেই উদ্ধার করে শিলিগুড়ির জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাড়হিম এই কাণ্ড ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

তাছাড়া বুধবার সাতসকালে জনবহুল এলাকায় শিক্ষিকাকে খুন করতে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই বাড়ি থেকে সকালে বের হননি। কী কারণে এই হামলার ঘটনা ঘটল সেটা তদন্ত করে দেখছে পুলিশ। সজল পূর্বপরিচিত শিক্ষিকার কিনা সেটাও এখনও স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রে খবর, আহত শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক।