• facebook
  • twitter
  • youtube
Wednesday, 2 September, 2026

১১ সদস্যের উদ্ধারকারী দল ও ৫.৫ টন ওষুধ নিয়ে ভারত থেকে নেপালে গেল বিমান

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার এই বিমানের রওনা হওয়ার কথা জানিয়েছেন। তিনি নিজের এক্স হ্যান্ডলে তা পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, বিমানটিতে ১১ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল, প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম এবং ৫.৫ টন জরুরি ওষুধ পাঠানো হয়েছে

১১ সদস্যের উদ্ধারকারী দল ও ৫.৫ টন ওষুধ নিয়ে ভারত থেকে নেপালে গেল বিমান

Image: X/@DrSJaishankar

নেপালের ভয়াবহ বন্যায়(Nepal Flash Flood)  ধ্বংসযজ্ঞের মধ্যে উদ্ধার ও ত্রাণকাজে আরও সাহায্যের হাত বাড়াল ভারত। উদ্ধার সরঞ্জাম ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে আরও একটি বিমান নেপালে পাঠিয়েছে ভারত। বিপর্যস্ত নেপালে এটি ভারতের পাঠানো পঞ্চম ত্রাণবাহী বিমান।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr. S. Jaishanka) বুধবার এই বিমানের রওনা হওয়ার কথা জানিয়েছেন। তিনি নিজের  (Dr. S. Jaishanka)এক্স হ্যান্ডলে তা পোস্ট করেছেন। তিনি (Dr. S. Jaishanka) জানিয়েছেন, বিমানটিতে ১১ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল, প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম এবং ৫.৫ টন জরুরি ওষুধ পাঠানো হয়েছে। ভারতের ‘নেইবারহুড ফার্স্ট নীতি’ এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা কর্মসূচির আওতায় এই সাহায্য পাঠানো হয়েছে।

নেপালের পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী হড়পা বানে  (Nepal Flash Flood) মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১২৭ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চিতওয়ানে, ৩৪৮ জনের। নাওয়ালপরাসি পশ্চিমে ১৯০ জন এবং নওয়ালপরাসি পূর্বে ২১৭ জনের দেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৬ লক্ষ মানুষ, সরকারের রিপোর্টে উদ্বেগজন ছবি

এছাড়া নুয়াকোটে ১৫৫ জন, গোর্খায় ৬৬জন, ধাদিংয়ে ৫৯ জন, রাসুয়ায় ৪৫ জন এবং তানাহুনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। ভারতেও আরও ৯টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত মাত্র ৯৫টি মৃতদেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে।

মৃতদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা

বিপুল সংখ্যক অজ্ঞাতপরিচয় মৃতদেহ শনাক্ত করা নেপাল সরকারের (Nepal Flash Flood) কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় মৃতদেহ আইন ও বৈজ্ঞানিক পদ্ধতি মেনে সংরক্ষণ করা হচ্ছে। শনাক্তের জন্য ডিএনএ নমুনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।

নেপালি সেনা, নেপাল পুলিশ এবং আর্মড পুলিশ ফোর্স এই কাজে সাহায্য করছে। ভারতের ফরেন্সিক দলও ডিএনএ পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে মৃতদের পরিচয় শনাক্তে নেপালে সহায়তা করছে।

আরও পড়ুন: নেপালে হড়পা বানে মৃতেরর সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ ৪,৮৫৮

দুর্গম টানেলে কঠিন উদ্ধার অভিযান

নেপালে হড়পা বানে (Nepal Flash Flood) ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পগুলির টানেলেও উদ্ধার অভিযান চলছে। ভারত ও চিন বিশেষজ্ঞ টানেল উদ্ধারকারী দল পাঠিয়েছে। যাঁরা নেপালি সেনার সঙ্গে যৌথভাব কাজ করছে।

চিলিমের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ২৪ সদস্যের ভারতীয় উদ্ধারকারী দল অত্যন্ত কঠিন পরিস্থিতিতে অভিযান চালাচ্ছে। সরু পথ, কর্দমাক্ত টানেলের মেঝে এবং দুর্গম ভূপ্রকৃতির কারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। ফলে উদ্ধারকারীরা বিশেষ কৌশল ও অস্থায়ী ভাসমান সরজ্ঞাম ব্যবহার করে টানেলের ভিতরে এগিয়ে যাচ্ছেন।

১৬৩ ভারতীয় নাগরিককে উদ্ধার

বন্যাকবলিত (Nepal Flash Flood) এলাকায় আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার কাজও চালাচ্ছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ১৬৩ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সোমবার পর আরও পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এছাড়াও মঙ্গলবার ১৫১ জন ভারতীয় নাগরিক চিন থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নেপালে তল্লাশি, উদ্ধার এবং ত্রাণ অভিযান চলছে।

দেখুন: