মহুয়ার ( Mahua Moitra) আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের ( Mahua Moitra) বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে হাইকোর্টে (Calcutta High Court) ফৌজদারি মামলায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলায় তদন্তকারী আধিকারিকের সামনে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আর্জি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ( Mahua Moitra)। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
শুনানি শেষে শীর্ষ আদালত (Supreme Court) জানায়, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হস্তক্ষেপ করার কোনও কারণ তারা দেখছে না। এরপরই তাঁর আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court) । হাইকোর্ট (Calcutta High Court) মহুয়া মৈত্রকে ( Mahua Moitra) তদন্তকারী আধিকারিকের সামনে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ( Mahua Moitra) ।
আরও পড়ুন: মিজোরামের দুই নাবালিকাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩, চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ
শুনানির সময় মহুয়ার ( Mahua Moitra) পক্ষ থেকে দাবি করা হয়, সশরীরে হাজির হলে নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে এবং তাঁকে ডিম ছোঁড়া হতে পারে। সেই যুক্তির প্রেক্ষিতে বেঞ্চ কড়া মন্তব্য করে বলে, ‘স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য গুলি খেয়েছেন, আর আপনি ডিমের ভয় পাচ্ছেন?’
এরপর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, শুধুমাত্র এই আশঙ্কার ভিত্তিতে তদন্তে ভার্চুয়ালি হাজিরার অনুমতি দেওয়া যায় না। ফলে মহুয়া মৈত্রকে ( Mahua Moitra) তদন্তকারী আধিকারিকের সামনে সশরীরে হাজির হওয়ার নির্দেশই বহাল রাখা হয়।
প্রসঙ্গত, পলাশিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ( Mahua Moitra) । তখন নিচে বিজেপি কর্মী ও স্থানীয়রা জড়ো হয়ে ‘গো ব্যাক স্লোগান’ তোলে। ছোঁড়া হয় ডিম। কোনওটা দেওয়ালে লাগে। কোনওটা ঘরে ঢোকে। গোটা ঘটনার ফেসবুক লাইভ করেন মহুয়া মৈত্র ( Mahua Moitra)। সে সময়ে কিছু মন্তব্যও করেছিলেন মহুয়া ( Mahua Moitra)। তা নিয়ে বিতর্ক দানা বাঁধে।
আরও পড়ুন:‘প্রাইম ইনফ্লুয়েন্সার’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ অভিজিৎ দীপকের
যে কারণে বিধায়ক মহুয়ার ( Mahua Moitra) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যদিও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁকে অন্তবর্তীকালীন রক্ষাকবচ দেন। চলতি মাসের ১৪ তারিখ তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ( Mahua Moitra)।




