• facebook
  • twitter
  • youtube
Friday, 7 August, 2026

মিজোরামের দুই নাবালিকাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩, চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ

পুলিশ জানিয়েছে, রাজানগরের আমজাদ হোসেন লস্কর (২০), ভাগা বাজারের সাদ্দাম হোসেন লস্কর (২৩) এবং খাসপুরের রিঙ্কু দাসকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে

মিজোরামের দুই নাবালিকাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩, চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ

প্রতীকী চিত্র

মিজোরামে (Two Mizoram Girls) দুই নাবালিকাকে ধর্ষণ। ওই দুই নাবালিকাকে (Two Mizoram Girls) প্রথমে অপহরণ করা হয় এবং চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগ বৃহস্পতিবার আসামের কাছাড় জেলা থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিন অভিযুক্তের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, রাজানগরের আমজাদ হোসেন লস্কর (২০), ভাগা বাজারের সাদ্দাম হোসেন লস্কর (২৩) এবং খাসপুরের রিঙ্কু দাসকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই নাবালিকার বয়স ১৫ ও ১৬ বছর। ৩ আগস্ট ভোররাতে ধলাই থানায় দুই নির্যাতিতা (Two Mizoram Girls) অভিযোগ জানায়। তারপরেই তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:‘প্রাইম ইনফ্লুয়েন্সার’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ অভিজিৎ দীপকের

কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) রজত পাল জানান, ওই দুই কিশোরী (Two Mizoram Girls) বৃহস্পতি রাত আড়াইটে নাগাদ ধরান থানায় আসে। তিনি বলেন, ‘তারা প্রথমে জানিয়েছিল যে অভিযুক্তরা তাদের ধর্ষণের চেষ্টা করেছিল। পরে জানায় যে বাধা দেওয়া সত্ত্বেও তাদের ধর্ষণ করা হয়। যেহেতু তারা দুজনেই নাবালিকা (Two Mizoram Girls) বলে দাবি করছে, তাই আমরা জুভেনাইল আইনের আওতায় বিষয়টি নিয়ে অগ্রসর হয়েছি।‘

ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস ৭০(২) ধারা (১৮ বছরেরে কম বয়সী নাবালিকাকে গণধর্ষণ) ও ৮৭ ধারা (অপহরণ) এবং পকসো (POCSO) আই, ২০১২-এর ৬ নম্বর ধারা (গুরুতর যৌন নিগ্রহ বা অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট) অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মূল অভিযুক্তকে অধরা রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে চার্জশিট দিল সিবিআই

অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি এবং নাবালিকাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে অভিযুক্তদের আদালতে হাজির করা হয়েছে।‘ তিনি আরও জানান যে, মেয়ে দু’টির বাধ্যতামূলক ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ‘যেহেতু তারা নাবালিকা, তাই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেখাশোনা করা হচ্ছে। আমরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেছি।‘ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই নাবালিকা কীভাবে অভিযুক্তদের সংস্পর্শে এল, কোথা থেকে তাদের তুলে নেওয়া হয়েছিল এবং মামলার অন্যান্য দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

আসাম পুলিশের কর্মকর্তাদের মতে, মেয়ে দুটি মিজোরামের (Two Mizoram Girls) কোলাসিব জেলার বাসিন্দা। এইচটি মিজোরাম (Mizoram) পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু ঊধ্বর্তন আধিকারিকরা ফোন করা সত্ত্বেও তাঁদের কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

দেখুন: সৃজিতের সুরে নয়া চমক, নতুন ছবির প্লেব্যাকে অনির্বাণ