• facebook
  • twitter
Monday, 9 March, 2026

মোদীকে ‘অপয়া’ বলে কটাক্ষ খাড়গে পুত্রের

ফাইনালের দিন প্রধানমন্ত্রী স্টেডিয়ামে না থাকলেই ভারত টি-২০ বিশ্বকাপ জিততে পারে

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই অপয়া’ বলে ইঙ্গিত করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক। সাফ জানালেনফাইনালের দিন প্রধানমন্ত্রী স্টেডিয়ামে না থাকলেই ভারত টি-২০ বিশ্বকাপ জিততে পারে। উল্লেখ্য, ২০২৩-এ তাঁরই নামাঙ্কিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের কাছে ‘অপয়া’ হয়ে উঠেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে একটাই ম্যাচ হেরেছেন সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। সেটা আহমেদাবাদেই। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ মনে করছেনরেন্দ্র মোদি স্টেডিয়াম ভারতীয় দলের কাছে অপয়া। সেই স্টেডিয়ামেই বিশ্বকাপ খেলাতাই আশঙ্কায় ভুগছেন ভারতীয় সমর্থকরা। ২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনালের মতো স্বপ্নভঙ্গ হবে কিনাতা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement

ফাইনালের আগে কর্ণাটকের মন্ত্রী তথা মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক সাংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফাইনালে ভারতের জেতা উচিত। কিন্তু মোদি স্টেডিয়ামে গেলেই ভারত হারে। এটা আমার কথা নয়, ইতিহাস বলছে। যখনই মোদি ভারতের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছেন তখনই হেরেছে মেন ইন ব্লু। মোদীকে কটাক্ষ করে প্রিয়াঙ্ক আরও বলেন, মোদী মুখে সর্দার প্যাটেলকে শ্রদ্ধার কথা বলেন, অথচ বল্লভভাই প্যাটেলের নামে থাকা স্টেডিয়ামের নামটাও নিজের নামে করে নিয়েছেন। আসলে মোদী একজন ছদ্মবেশী নেতা।

Advertisement

সূত্রের খবর২০২৩-এর ফাইনালে মোদী মাঠে গেলেও এবার আর মাঠে যাচ্ছেন না।  সংবাদমাধ্যমের কাছে বিষয়টি জানতে পেরে প্রিয়াঙ্ক বলেনএটা ভারতীয় দলের জন্য ভালো খবর। এবার হয়তো ভারত জিতবে। উল্লেখ্য২০২৩-এর সেই ব্যর্থতার পর ভারত আইসিসির কোনও টুর্নামেন্টের ফাইনালে হারেনি। ২০২৪ টি-২০ বিশ্বকাপ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি-মেন ইন ব্লু সবই জিতেছে। গতবছর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দলও। এখন একটাই প্রশ্ন, রবিবার কি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শাপমুক্তি হবে ভারতের?

Advertisement