• facebook
  • twitter
Monday, 30 March, 2026

ভারতীয় মুদ্রার রেকর্ড পতন, ০.৩ শতাংশ পতন হল টাকার

টাকার এই পতন ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক একাধিক পদক্ষেপ নিয়েছে

rupees, dollars.

ইরানের উপর যৌথ হামলা চালাচ্ছে আমেরিকা ও ইজরায়েল। এই সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আর এর প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রার উপর। বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসেইন বোল্ট যেমন নিজের রেকর্ড নিজেই ভাঙতেন, তেমনই ভারতীয় টাকার রেকর্ড পতন ঘটেছে। গত শুক্রবার এক মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯৪.৬৬ টাকা, আর অল্প সময়ের মধ্যেই তা বেড়ে ৯৫.২০ টাকায় পৌঁছেছে—যা সর্বকালের সর্বোচ্চ। এর ফলে নতুন করে ডলারের নিরিখে ০.৩ শতাংশ পতন হল টাকার দামে।

টাকার এই পতন ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ব্যাংকগুলিতে বৈদেশিক মুদ্রা লেনদেনের উপর নিয়ন্ত্রণ আরোপ অন্যতম। তবে এই উদ্যোগেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। মূলত যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অর্থনৈতিক চাপ আরও বাড়ছে।

Advertisement

এছাড়াও শেয়ার বাজারেও অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। সেনসেক্স ও নিফটির ধারাবাহিক পতন হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Advertisement

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা-ইজরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন বলে জানা যায়। পাল্টা আক্রমণে ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এই সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা চরমে উঠেছে, যার প্রভাব পড়ছে ভারতের অর্থনীতিতেও। ফলে টাকার উপর চাপ ক্রমশ বাড়ছে এবং পরিস্থিতি এখনও স্থিতিশীল হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

 

 

Advertisement