• facebook
  • twitter
Tuesday, 5 May, 2026

ফ্রান্সে বড় প্রদর্শনীর প্রস্তুতি ভারতের

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আইআইটি মাদ্রাস টেক সামিটে বক্তব্য রাখতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে আইআইটি মাদ্রাস।

গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার— এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, আগামী মাসে ফ্রান্সের নিস শহরে ভারতের ‘ডিপ টেকনোলজি’ নিয়ে একটি বড় প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর।

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আইআইটি মাদ্রাস টেক সামিটে বক্তব্য রাখতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে আইআইটি মাদ্রাস। ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’ মর্যাদা পাওয়ার পর প্রতিষ্ঠানটি একাধিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলেছে, যা দেশের প্রযুক্তিগত অগ্রগতিকে ত্বরান্বিত করছে।

Advertisement

এই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীও ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেছেন। তাঁর মতে, দেশ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে জটিল সমস্যারও সহজ সমাধান সম্ভব। তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল প্রসঙ্গেও বলেছেন, উন্নয়নমুখী জনাদেশ দেশের অগ্রগতির ইঙ্গিত দেয়।

Advertisement

ডিজিটাল ক্ষেত্রেও ভারতের অগ্রগতি তুলে ধরে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রযুক্তির বিস্তার সমাজের প্রতিটি স্তরে পৌঁছে গিয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, শিক্ষাবিহীন প্রবীণ মানুষও এখন ইউপিআইয়ের মাধ্যমে সহজেই ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করছেন। সব মিলিয়ে, গবেষণা, উদ্ভাবন ও ডিজিটাল অগ্রগতির মাধ্যমে ‘নতুন ভারত’ গড়ার লক্ষ্যে কেন্দ্রের উদ্যোগ আরও জোরদার হচ্ছে বলেই বার্তা মিলেছে এই সম্মেলন থেকে।

Advertisement