• facebook
  • twitter
Friday, 6 March, 2026

রাশিয়া থেকে তেল কেনা অনুমতি মিলতেই কমল জ্বালানি তেলের দাম

ব্রেন্ট ক্রুডের দাম ১.৫২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪.২১ ডলারে দাঁড়িয়েছে

ইরান–ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের মাঝেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কিছুটা কমল। গত সপ্তাহে ক্রুড অয়েলের দাম বেড়েছিল ১৫ শতাংশের বেশি। তার পরে দেড় শতাংশ মতো কমেছে তেলের দাম।

তবে শুক্রবার সকালে সেই দাম কিছুটা কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৫২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪.২১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েড ক্রুডের দাম ২.১০ শতাংশ কমে হয়েছে প্রতি ব্যারেল ৭৯.৩১ ডলার।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্তের ফলেই এই দাম কমেছে। ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী ৩০ দিন ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে। এর আগে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতের উপর চাপ তৈরি করেছিল।

Advertisement

এদিকে ইরানের হামলার জেরে হরমুজ় প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়। তবে রাশিয়ার তেল ভারতে আসতে পারলে সরবরাহ বাড়বে—এই আশাতেই বাজারে তেলের দাম কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement