• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

কালের নিয়মেই দিন ঘনিয়ে এল ফেসবুকেরও!

ক্রমশ কমছে জনপ্রিয়তা, কমতে থাকা ব্যবহারকারীদের সংখ্যাও চোখে পড়ার মতো৷ এ যেন অর্কুটেরই ভবিষ্যত দেখা যাচ্ছে ফেসবুকে৷ তাহলে কি শেষ হতে চলেছে ফেসবুকও? আপনি ব্লুটিকওলা ‘সেলিব্রিটি’ হোন বা সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, ক্রমশ কমছে লাইক, কমেন্ট শেয়ার৷ ফেসবুক, ওয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে নতুন প্রজন্ম, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন

কালের নিয়মেই দিন ঘনিয়ে এল ফেসবুকেরও!

প্রতীকী চিত্র

ক্রমশ কমছে জনপ্রিয়তা, কমতে থাকা ব্যবহারকারীদের সংখ্যাও চোখে পড়ার মতো৷ এ যেন অর্কুটেরই ভবিষ্যত দেখা যাচ্ছে ফেসবুকে৷ তাহলে কি শেষ হতে চলেছে ফেসবুকও? আপনি ব্লুটিকওলা ‘সেলিব্রিটি’ হোন বা সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, ক্রমশ কমছে লাইক, কমেন্ট শেয়ার৷
ফেসবুক, ওয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে নতুন প্রজন্ম, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মনরোগ বিশেষজ্ঞরা৷ নতুন শতাব্দীর প্রথম দশক ডিঙিয়ে ফেসবুক হল অন্যতম জনপ্রিয় সমাজমাধ্যম৷ সমান্তরাল এক ভার্চুয়াল সমাজ গডে় তুলেছে সে৷ যার ভালো ও মন্দ দুই দিক রয়েছে৷ এর মধ্যেই ফেসবুকের গ্রাহকদের অভিযোগ, ইদানীংকালে ‘রিচ’ কমতে কমতে তলানিতে ঠেকেছে৷ বিশেষজ্ঞদের দাবি, ক্রমশ নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা৷ একদিকে যেমন নতুন ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা কমছে, তেমনই পুরনো গ্রাহকদের একটা অংশ অ্যাকাউন্ট সাময়িকভাবে কিংবা পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন৷
১৭ বছরে প্রথমবার ২০২২ সালে বছরের শেষ দুই ত্রৈমাসিকে প্রায় ১০ লক্ষ ব্যবহারকারীকে হারিয়েছে ফেসবুক৷ ঘটেছিল এই বেনজির কাণ্ড৷ গ্রাহক কমায় তার আঁচ পডে়ছিল অভিভাবক সংস্থা ‘মেটা’র উপরে৷ লভ্যাংশ এক ধাক্কায় অনেকটা কমেছিল৷ নেতিবাচক প্রভাব পডে় সংস্থার বিজ্ঞাপন ব্যবসাতে৷ এমনকী শেয়ার হ্রাস পেয়েছিল ২২ শতাংশ৷ বিশ্বব্যাপী রোজ প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন৷ তাই ১০ লক্ষ ব্যবহারকারীকে হারানো, সংখ্যার দিক থেকে নগণ্য মনে হলেও আদপে তা নয় বলেই মনে করেন কর্মকর্তারা৷
এখন প্রশ্ন উঠছে, কেন নতুন প্রজন্ম ফেসবুককে আগের মতো গুরুত্ব দিচ্ছে না? সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের একাংশের দাবি, কালের নিয়মে মুতু্যমুখে পতিত ফেসবুক৷ ঠিক যেভাবে নতুন শতাব্দীর শুরুতে হইচই ফেলা দেওয়া অর্কুটের মৃতু্য হয়েছিল৷ এখন যাদের বয়স ষোলো থেকে ছাব্বিশ, তারা যতখানি ইন্সটাগ্রামের ভক্ত, ততটা ফেসবুকের নয়৷ ফেসবুক, ওয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউবের মধ্যে সবচেয়ে পিছনে রয়েছে ফেসবুক৷