• facebook
  • twitter
  • youtube
Tuesday, 23 June, 2026

কাতারের দুর্ঘটনায় শোকপ্রকাশ বিদেশমন্ত্রী জয়শঙ্করের

বিদেশমন্ত্রী জানিয়েছেন, দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারকে সব ধরনের সহায়তা দিচ্ছে

Image: IANS

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার কাতারের রাস লাফান শিল্পনগরীতে ঘটে যাওয়া বিস্ফোরণে গভীর শোকপ্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের মৃত্যু ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

বিদেশমন্ত্রী জানিয়েছেন, দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারকে সব ধরনের সহায়তা দিচ্ছে। বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, রাস লাফান শিল্পনগরীর বিস্ফোরণে ভারতীয়সহ বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

তিনি লেখেন, ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে ভারতীয় দূতাবাস কাতার সরকারের সঙ্গে যোগযোগ রেখে প্রয়োজনীয় সহয়তা দিচ্ছে। নিহতদের পরিবারকে সাহায্য পৌঁচে দিতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁদের পাশে থাকার আশ্বাস  দেন তিনি।

কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার নিশ্চিত করেছে যে রাস লাফান দুর্ঘটনায় ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, আহত সকলেই বর্তমানে স্থিতিশীল এবং হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য কাতারের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানানো হয়েছে, রাস লাফান শিল্পনগরীর একটি কারখানায় কাজ চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৬৬ জন আহত হয়েছেন।

তদন্তে  দুর্ঘটনার সঠিক কারণ এখন জানা যায়নি। সেই বলা হচ্ছে ঘটনাস্থল থেকে এমন কোনও গ্যাস লিক করেনি যাতে পরিবেশ বা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।কাতার এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, রাস লাফান এলাকায় অপারেশন শুরুর সময় একটি প্রযুক্তিগত ত্রুটি ফলে বিস্ফোরণ ও আগু লাগে। দ্রুত জরুরি পরিষেবা দল আগুন নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।