• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

বিরোধী ঐক্য ফের বেসুরো, রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ ডিএমকের

ডিএমকের মুখপত্র ‘মুরাসলি’-তে প্রকাশিত এক প্রতিবেদনে রাহুল গান্ধীর কড়া সমালোচনা করা হয়েছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিরোধী জোট ইন্ডিয়ার অন্দরের টানাপোড়েন ফের সামনে এল।  রাহুল গান্ধীকে সরাসরি দায়ী করেছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। তাদের অভিযোগ, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তাঁর ভুল রাজনৈতিক অবস্থান, বিরোধী ঐক্যকে দুর্বল করেছে।

ডিএমকের মুখপত্র ‘মুরাসলি’-তে প্রকাশিত এক প্রতিবেদনে রাহুল গান্ধীর কড়া সমালোচনা করা হয়েছে। সেখানে তাঁকে ‘রাজনৈতিক দিক থেকে অপরিণত’  এবং বিশ্বাসভঙ্গকারী‘ বলে উল্লেখ করা হয়েছে। শুধু সংবাদপত্রেই নয়, দলের আইটি সেলও সমাজমাধ্যমে কংগ্রেস ও রাহুলকে নিশানা করেছে।

ডিএমকের অভিযোগ, কংগ্রেস একসময় তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু পরে রাজনৈতিক সুবিধার জন্য অন্য জোটের দিকে ঝুঁকেছে। তাদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জোট তৈরি করে কংগ্রেস পুরনো শরিকদের আস্থা ভেঙে দিয়েছে

কেরলের প্রসঙ্গ টেনে এনে ডিএমকে আরও দাবি করেছে, সেখানে গিয়ে রাহুল গান্ধী বাম দলগুলির বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছিলেন। এটি বিরোধী জোটের ভিতরে বিভাজন তৈরি করছে। তাদের মতে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বদলে শরিক দলগুলিকেই নিশানা করছে কংগ্রেস।

অন্যদিকে, সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল ঐক্যের বার্তা দিলেও ডিএমকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে। তাদের দাবি, এখন ঐক্যের কথা বললেও আগে বিভিন্ন রাজ্যে বিরোধী জোটকে দুর্বল করার ভূমিকা পালন করেছেন তিনি

তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ এই টানাপোড়েনে আরও জটিল হয়েছে। ডিএমকের সঙ্গে কংগ্রেসের সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এককথায় বিরোধী জোটের ভেতরে কংগ্রেস ও ডিএমকের সম্পর্ক এখন চাপের মুখে। এই দ্বন্দ্ব ভবিষ্যতে ইন্ডিয়া জোটের ঐক্যকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে ।