• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

সেজল পাওয়ারকে ১৫ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠাল কলেজ

কৌতুক শিল্পী প্রণীত মোরের শোতে আপত্তিকর মন্তব্যের জের

কৌতুকশিল্পী প্রণীত মোরের শোতে মৃতদেহের যৌনাঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এমবিবিএস ছাত্রী সেজল পাওয়ারকে ১৫ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সেজল পাওয়ার মুম্বাইয়ের কেএম হাসপাতালের এমবিবিএস ছাত্রী সে।

হস্টোল এবং কলেজ ক্যাম্পাসে প্রবেশের জন্য ছাত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁর মন্তব্য নিয়ে তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি সাত দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছেষ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবতীকে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে তিনিই সেজল পাওয়ার।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ওই মন্তব্যকে অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য বলে মনে করেছেন। সেজলকে কলেজের কোনও শিক্ষামূলক বা অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ থেকেও নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন যে, নিরাপত্তার কথা বিবেচনা করে, সেজলকে তাঁর পরিবারের কাছে হস্তান্তরিত করা হয়েছে। বিতর্ক এবং সমাজমাধ্যমে প্রতিক্রিয়ার কারণে তিনি যে চাপের সম্মুখীন হয়েছেন তা বিবেচনা করে তাঁর মানসিক স্বাস্থ্যের দিকেও বিশে, নজর রাখা হচ্ছে।