• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

কাশ্মীরে ফের আতঙ্ক! কিশ্তওয়ারে নিখোঁজ দুই পুলিশকর্মীক গুলিবিদ্ধ দেহ উদ্ধার, বুধবার নিখোঁজ হন তাঁরা

মৃত দুই পুলিশকর্মীর নাম বাবি চাঁদ (৫৭) এবং রশপাল কুমার (৪৫)। তাঁরা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সঙ্গে যুক্ত ছিলেন

কাশ্মীরে ফের আতঙ্ক! কিশ্তওয়ারে নিখোঁজ দুই পুলিশকর্মীক গুলিবিদ্ধ দেহ উদ্ধার, বুধবার নিখোঁজ হন তাঁরা

Image: IANS

কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনা জারি রয়েছে। এ বার জম্ম-কাশ্মীরেরি কিশ্তওয়ারে নিখোঁজ দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও)-র গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হল। বৃহস্পতিবার জেলার দুর্গম এলাকা দাচ্ছন থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। বুধবার থেকে নিখোঁজ ছিলেন ওই দুই পুলিশকর্মী। তাঁদের সার্ভিস রাইফেল কোনও খোঁজ নেই। ফলে এই ঘটনার পিছনে জঙ্গিদের হাত রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

মৃত দুই পুলিশকর্মীর নাম বাবি চাঁদ (৫৭) এবং রশপাল কুমার (৪৫)। তাঁরা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সঙ্গে যুক্ত ছিলেন। দাচ্ছনের কিয়ার গ্রামে তাঁদের পোস্টিং ছিল। বুধবার শিবির থেকে ধরনা-মারওয়াহ এলাকায় সেনাবাহিনীর একটি পোস্টের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। তার পর থেকেই তাঁদের কোনও খোঁজ মিলছিল না।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! কানপুরে লাইচ্যুত চৌরী চৌরা এক্সপ্রেসের চারটি কামরা, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ যাত্রী

স্থানীয় সূত্রে খবর, দুই পুলিশকর্মী নিখোঁজ হওয়ার আগে কিয়ার ও ডেরানা এলাকা কাছাকাছি কয়েক রাউন্ড গুলি আওয়াজ শুনতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। আধিকারিকদের বক্তব্য, ওই দুই এসপিও একটি টহলদারি দলের সদস্য ছিলেন। ইন্দরওয়ালের বাসনান এলাকায় ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের একটি অস্থায়ী ঘাঁটির উদ্দেশে যাচ্ছিলেন। এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্কে পরিষেবাও ভালো নয়।

তাঁদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরই পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান শুরু হয়। আশপাশের এলাকাতেও নিরাপত্তা বাহিনীর দল মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার উদ্ধার হয় দুজনের দেহ। তাঁদের সার্ভিস রাইফেল খুঁজে না পাওয়ায় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। তবে হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, কুলগামে সিআরপিএফ চেকপোস্টে গুলিবৃষ্টি জঙ্গিদের, আহত ৩ জওয়ান

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর কিশ্তওয়ারেই নিখোঁজ হয়েছিলেন আরও এক এসপিও। তাঁর সঙ্গে তাঁরর সার্ভি রাইফেলও নিখোঁজ হয়েছিল। দুদিন পর নিজের বাড়ির কাছ থেকেই উদ্ধার হয় ৫৫ বছর বয়সি বশির আহমেদের দেহ। তিনি ওয়ানিপোরা ত্রিগামের বাসিন্দা ছিলেন। ২০২৫ সাল থেকে পেডিল পুলিশ পোস্টে কর্মরত ছিলেন। পোস্ট থেক তাঁর সার্ভিস সেল্ফ লোডিঁ রাইফেল নিয়েই নিখোঁজ হয়েছিলেন বশির।

এদিকে, বুধবার কুলগামের মীরবাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফের একটি দলের উপর হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। হামলার জেরে এক সেনাকর্মীর পেটে এবং শিরদাঁড়ায় গুলি লাগে। অন্য দুই সেনাকর্মীর হাত এবং পায়ে গুলি লাগে। জখম তিনজনকে প্রথমে অনন্তনাগের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র।

কুলগামে সিআরপিএফের উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই কিশ্তওয়ারে দুই এসপিও-র গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় জম্ম-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুই পুলিশকর্মীর মৃত্যর পিছনে জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন: