• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

শিলিগুড়িতে বৈঠকে মুখ্যমন্ত্রীর সমালােচনায় বিজেপির রাজ্য সম্পাদক

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সােমবার শিলিগুড়িতে বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করেন।

শিলিগুড়িতে বৈঠকে মুখ্যমন্ত্রীর সমালােচনায় বিজেপির রাজ্য সম্পাদক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Photo: IANS)

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সােমবার শিলিগুড়িতে বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করেন।

তারপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সমালােচনা করেন।

তিনি বলেন, রাজ্যে মানুষ করােনার টিকা পাচ্ছেন না, বিজেপি সরকার বিনামূল্যে টিকা সরবরাহ করছেন। অথচ তৃণমূল সরকার সব মানুষকে টিকা দিতে পারছে না।

তৃণমূলের নেতারা টিকা নিয়ে ব্যবসা শুরু করেছে বলেও তিনি অভিযােগ করেন।

তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে আরও বলেন, মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে রেড ফোর্ট, ওল্ড ফোর্ট, কুতুব মিনার পরিদর্শন করতে পারেন।