• facebook
  • twitter
  • youtube
Wednesday, 19 August, 2026

২৮ বছর প্রিয় মানুষটির থেকে দূরেই অলকা

অলকা ইয়াগনিক– সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি৷ প্রায় ১৬ টি ভাষায় গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন বিভিন্ন সময়ে৷ ১৯৮৯ সালে নীরজ কাপুরকে বিয়ে করেন অলকা৷ এত বছর হয়ে গেলেও সংসার করা হয়নি তাঁর৷ অথচ স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক যে খারাপ এমনটা কিন্ত্ত নয়! ২৮ বছর পার করলেও কেন একসঙ্গে থাকলেন না তাঁরা? নীরজ

২৮ বছর প্রিয় মানুষটির থেকে দূরেই অলকা

অলকা ইয়াগনিক– সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি৷ প্রায় ১৬ টি ভাষায় গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন বিভিন্ন সময়ে৷ ১৯৮৯ সালে নীরজ কাপুরকে বিয়ে করেন অলকা৷ এত বছর হয়ে গেলেও সংসার করা হয়নি তাঁর৷ অথচ স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক যে খারাপ এমনটা কিন্ত্ত নয়! ২৮ বছর পার করলেও কেন একসঙ্গে থাকলেন না তাঁরা? নীরজ ছিলেন অলকার মায়ের বন্ধুর আত্মীয়৷ প্রথম দেখাতেই ভাল লেগে গিয়েছিল একে অপরকে৷

মায়ের সঙ্গে দিল্লি যান অলকা, স্টেশনে তাঁদের নিতে এসেছিল নীরজ৷ নীরজ পেশায় ছিলেন ব্যবসায়ী৷ অথচ অলকা ইয়াগনিকের পুরো কেরিয়ারই মুম্বইয়ে৷ নীরজকে যদিও ব্যবসার জন্য মাঝেমধ্যেই যেতে হত সেখানে৷ ক্ষতি হচ্ছিল ব্যবসারও৷ ওদিকে ভরপুর কেরিয়ার ছেড়ে শিলংয়ে সংসার করাও সম্ভব ছিল না অলকার পক্ষে৷ বাধ্য হয়েই কেরিয়ার বেছে নেন ওঁরা৷ নিজেরা নিজেদের পেশার কারণে শিলং ও মুম্বইয়ে থাকতে শুরু করেন৷ তাঁদের মধ্যে সম্পর্কও কিন্ত্ত ভাল ছিল৷ ফাঁক পেলেই দেখা করতেন তাঁরা৷ সময় কাটাতেন৷ এভাবেই কেটে গিয়েছে ২৮ বছর৷ অনেকেরই ধারণা ছিল, এমন বিয়ে হয়তো টিকবে না৷ তবে সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে আজও একসঙ্গে রয়েছেন তাঁরা৷ তাঁদের এক মেয়েও রয়েছে৷ বিয়ে করে সেও এখন ঘোর সংসারী৷