গত বছর আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। তা নিয়ে ইতালির একটি দৈনিক প্রতিবেদন প্রকাশ করেছে। তা নিছক কোনও দুর্ঘটনা নয়। ইচ্ছাকৃতভাবে বিমানের জ্বালানি সুইচ বন্ধ করে দিয়েছিলেন পাইলট।
ইটালির দৈনিক ‘করিয়েরে ডেলা সেরা’র এমনটাই দাবি করা হয়েছে একটি প্রতিবেদনে। যদিও উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ দুর্ঘটনা নিয়ে সরকারিভাবে চূড়ান্ত কোনও রিপোর্ট এখনও প্রকাশ করেনি। তাই এখনই সিদ্ধান্তে পৌঁছনো সঠিক নয় বলেই মত বিশেষজ্ঞদের।
Advertisement
‘করিয়েরে ডেলা সেরা’ তাদের প্রতিবেদনে দু’টি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি নয়, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল পাইলটের পদক্ষেপের ফলেই। ইচ্ছাকৃতভাবে পাইলট বিমানের জ্বালানি সুইচ বন্ধ করে দিয়েছিলেন। এমনটাই অভিমত ভারতীয় তদন্তকারীদের।
Advertisement
Advertisement



