আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৮০ তম স্বাধীনতা দিবস (80th Independence Day)। শনিবার দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিতে তরুণ প্রজন্মের (Gen Z) প্রতি বিশেষ আস্থা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নে দেশের যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীশক্তি, কৃষক ও শ্রমিকদের পাশাপাশি তরুণদের (Gen Z) একত্রিত চেষ্টাতেই দেশকে আরও উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি (Narendra Modi)।
এবার স্বাধীনতা দিবসের (80th Independence Day) অনুষ্ঠানে মূল ভাবনা ছিল ‘যুবশক্তি’ ও ‘বিকশিত ভারত’। সেই বার্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই যুবসমাজের জন্য বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বিশ্বজুড়ে দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর গুরুত্বের কথা তুলে ধরে তিনি (Narendra Modi) বলেন, প্রতি বছর দেশের এক কোটি যুবক-যুবতীকে (Gen Z) বিশেষ এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বাড়িয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগানোই এই উদ্যোগের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী (Narendra Modi)।
লালকেল্লায় ভাষণ দেওয়ার আগে রাজঘাটে গিযে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। পরে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সেনাবাহিনীর ব্যান্ডে বাজানো হয় ‘বন্দে মাতরম’। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

লালকেল্লার দর্শকাসনেও এ বার উল্লেখযোগ্য সংখ্যায় তরুণদের (Gen Z) উপস্থিতি দেখা যায়। তাঁদের উদ্দেশে মোদী (Narendra Modi) বলেন, দেশের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রয়েছে যুবসমাজের হাতেই। দ্রুত উন্নয়ন এবং আত্মনির্ভর ভারত-এর লক্ষ্য পূরণেও তরুণদের শক্তিকে কাজে লাগানোর উপর জোর দেন তিনি (Narendra Modi)।
সম্প্রতি নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে প্রতিবাদ দেখায় তরুণ সমাজ (Gen Z)। সেই প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে যুবসামজকে বিশেষ গুরুত্ব দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: চিনের শুল্ক ফাঁকিতে সহয়তাকারী দেশের তালিকায় ভারত, নিশানা আমেরিকার
স্বাধীনতার ৮০তম বছরে (80th Independence Day) প্রধানমন্ত্রী (Narendra Modi) মূল সুর-দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মই (Gen Z) সবচেয়ে বড় শক্তি। তাঁদের (Gen Z) দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়েএ ২০৪৭ সালে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণের দিকে এগোতে হবে দেশকে (Narendra Modi)।
দেখুন: স্টার্টআপ থেকে মহাকাশ, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেন জি-র সাফল্য-কথা রাষ্ট্রপতির মুখে




