অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। সূত্রের খবর, সোমবার অরুণাচল প্রদেশের লোয়ার ডিবাং ভ্যালি জেলায় সিসিরি নদীর জলস্তর হঠাৎই বেড়ে যায়। সেই সময়ে উদ্ধারকাজ চলাকালীন উদ্ধারকারী দলের একটি নৌকা প্রবল স্রোতে ভেসে যায়। সেই নৌকায় ন’জন ছিলেন। দুর্ঘটনার পর থেকে তাঁরা নিখোঁজ। জেলা প্রশাসন তাঁদের খোঁজে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে।
Today, widespread destructive flooding after a river overflowed in Ledum Village, Mebo Sub-Division, East Siang District, Arunachal Pradesh, India. pic.twitter.com/gQXCAUJPuO
— Weather Monitor (@WeatherMonitors) June 28, 2026
জানা গিয়েছে, উদ্ধারকাজে গিয়ে ভেসে যাওয়া নৌকায় স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিও ছিলেন। নিখোঁজদের খুঁজতে ও বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে নৌকার পাশাপাশি তিনটি হাতিও মোতায়েন করা হয়েছে। একটানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক এলাকা প্লাবিত। তাই দুর্গম ও জলমগ্ন এলাকায় পৌঁছতে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অন্যদিকে, ভূমিধস হওয়ায় বিপদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছ। এর ফলে একাধিক জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং এবং লেপারাডা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ইস্ট সিয়াং জেলাতে অন্তত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সেই জন্য স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Another video of a massive landslide, raising concerns about the risk of a dangerous flash flood at Siji Block Point in Lower Siang district, Arunachal Pradesh, India. https://t.co/uSVGpRwi5s pic.twitter.com/lwfwgjV9fc
— Weather Monitor (@WeatherMonitors) June 28, 2026
এদিকে, ভারতের উত্তরাঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী পাঁচ থেকে ছদিনের মধ্যে উত্তর ভারতের আরও কয়েকটি রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-তিনদিনের মধ্যে উত্তর আরব সাগরের কিছু অংশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় মৌসুমী বায়ু প্রবেশ করবে। এরপরে দুই থেকে তিনদিনের মধ্যে হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং দক্ষিণ-পূর্ব রাজস্থানের বেশ কিছু অংশে বর্ষা অগ্রসর হতে পারে।
#WATCH | Arunachal Pradesh | NDRF teams are engaged in search and rescue operations in Keyi Panyor district’s Yazali, to find those missing in the flash flood triggered by a cloud burst on 24 June, that resulted in the death of one woman.
Anand Kumar Patel, Deputy Commandant of… pic.twitter.com/ljQW2MWa5N
— ANI (@ANI) June 28, 2026
তবে বর্ষার অগ্রগতির পাশাপাশি সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ২৮ ও ২৯ জুলাই উত্তরপ্রদেশে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে, বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের পূর্বাভাস, অনুকূল পরিস্থিতি বজায় থাকলে আগামী ৪ জুলাই রাজধানীতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে।
#WATCH | Arunachal Pradesh | Visuals of the massive destruction at Possa village (NEEPCO Colony), in Keyi Panyor district’s Yazali, due to a flash flood triggered by a cloud burst on 24 June, that resulted in the death of one woman, while four others are still missing. pic.twitter.com/QMh5RU3rML
— ANI (@ANI) June 27, 2026
অরুণাচলের বন্যা পরিস্থিতি এবং উত্তর ভারতের আবহাওয়ার এই পরিবর্তন নিয়ে প্রশাসন ও আবহাওয়া দপ্তরও বেশ চিন্তায় রয়েছে। বর্তমানে তারা গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে।




