২৪ ঘণ্টারও কম সময়। আর এর মধ্যেই পরপর ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় পরপর চারবার ভূমিকম্পে কেঁপে ওঠে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.১। তবে এখনও পর্যন্ত কোথাও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এনসিএস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ১১ কিলোমিটার গভীরে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আপার সিয়াং জেলার প্যাংগিন থেকে প্রায় ১১৬ কিলোমিটার উত্তর থেকে উত্তর-পশ্চিমে। মূল ভূমিকম্পের আগে এলাকায় তিনটি ছোট কম্পন রেকর্ড করা হয়। প্রথমটি ভোর ৩টে ৪০ মিনিটে ২.৮ মাত্রার, দ্বিতীয়টি ৩টে ৫৫ মিনিটে ৩.২ মাত্রার এবং তৃতীয়টি ছিল ৪টে ৩৪ মিনিটে ২.৮ মাত্রার। পরে সকাল ৭টা ১৭ মিনিটে ৩.৫ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়।
EQ of M: 5.1, On: 06/08/2026 05:45:17 IST, Lat: 29.124 N, Long: 94.856 E, Depth: 11 Km, Location: Upper Siang, Arunachal Pradesh.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @DrNKalaiselvi @GSuresh_NCS pic.twitter.com/DxgvUuzqsY— National Center for Seismology (@NCS_Earthquake) August 6, 2026
ভূমিকম্পের কম্পন আপার সিয়াং জেলার পাশাপাশি প্যাংগিন সংলগ্ন এলাকা এবং পূর্ব হিমালয়ের কিছু অংশেও অনুভূত হয়েছে। প্রশাসন গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে, অরুণাচল প্রদেশ ভারতের সিসমিক জোন-ভি-এর অন্তর্ভুক্ত, যা দেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এখানে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়।
EQ of M: 5.1, On: 06/08/2026 05:45:17 IST, Lat: 29.124 N, Long: 94.856 E, Depth: 11 Km, Location: Upper Siang, Arunachal Pradesh.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @DrNKalaiselvi @GSuresh_NCS pic.twitter.com/DxgvUuzqsY— National Center for Seismology (@NCS_Earthquake) August 6, 2026
ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। কারণ কম্পনের কেন্দ্রস্থল ছিল স্থলভাগ। প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের শান্ত থাকার ও কোনও গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শুধুমাত্র সরকারি নির্দেশিকা অনুসরণ করারও আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধের আগুনেও ভারতমুখী ৬০ জাহাজ নিরাপদে হরমুজ পার, দেশে ফিরেছেন ৩,৯৭২ নাবিক
ভূমিকম্পের সময় নিরাপত্তার জন্য বিশেষজ্ঞরা ড্রপ, কভার অ্যান্ড হোল্ড পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন। মজবুত টেবিল বা আসবাবের নীচে আশ্রয় নেওয়ার পাশাপাশি জানলা বা ভারী বস্তু থেকে দূরে থাকা৩র অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি পরিষেবার নম্বর ১১২, পুলিশ ১০০ এবং দমকল ১০১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।




