• facebook
  • twitter
Saturday, 18 April, 2026

ছত্তিশগড়ে ভয়াবহ বিস্ফোরণ, বেদান্ত বিদ্যুৎকেন্দ্রে মৃত ৯, জখম বহু

পুলিশ সুপার প্রফুল ঠাকুর জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

ছত্তিশগড়ের শক্তি জেলার সিংঘিতারাই গ্রামে বেদান্তের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৯ জন শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জনের বেশি। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বেদান্ত লিমিটেডের পরিচালিত বিদ্যুৎ প্রকল্পে। মঙ্গলবার দুপুর প্রায় দু’টো নাগাদ বিস্ফোরণের সময় সেখানে ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। আচমকা বিস্ফোরণে চারদিকে ছুটোছুটি শুরু হয়। অনেকেই মারাত্মকভাবে দগ্ধ হন।

Advertisement

পুলিশ সুপার প্রফুল ঠাকুর জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বয়লারের টিউব ফেটে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Advertisement