• facebook
  • twitter
  • youtube
Tuesday, 6 October, 2026

যন্তর মন্তরে সাংবাদিকদের যৌন হেনস্থা, অভিযুক্ত বিবেক ভকতের প্রোমোশন আটকাল দিল্লি সরকার

সরকার জানিয়েছে, ৫ অক্টোবরের নির্দেশ সংশোধন করা হবে। বাকি ১১ জন আধিকারিককে নিয়ে অস্থায়ী দায়িত্ব বণ্টনের জন্য নতুন নির্দেশ জারি করা হবে

যন্তর মন্তরে সাংবাদিকদের যৌন হেনস্থা, অভিযুক্ত বিবেক ভকতের প্রোমোশন আটকাল দিল্লি সরকার

Image: SNS

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ চলাকালীন এক মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এই অভিযোগের পরপরই দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতের (ACP Vivek Bhagat) পদোন্নতির খবর আসে। অতিরিক্ত ডিসিপি-র দায়িত্ব দেওয়া হয় বলে জানা যায়। এবার বিবেক ভগতের (ACP Vivek Bhagat) প্রোমোশন আটকাল দিল্লি সরকার।

৫ অক্টোবর দিল্লি পুলিশের সিলেকশন গ্রেড ড্যানিপস (DANIPS)-এর ১২ জন আধিকারিককে অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ (অ্যাডিশনাল ডিসিপি)-এর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই তালিকায় ছিলেন বিবেক ভগতও। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব নিতে চান না বলে ভগত নিজেই সরকারকে জানান।

আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগের মধ্যেই পুলিশ আধিকারিকের পদোন্নতি! এফআইআর না হওয়ায় প্রশ্ন, কী বলছে দিল্লি পুলিশ?

দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, ভগৎ নিজের ইচ্ছাতেই এই দায়িত্ব নিতে আপত্তি জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দায়িত্ব ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, ৫ অক্টোবরের নির্দেশ সংশোধন করা হবে। বাকি ১১ জন আধিকারিককে নিয়ে অস্থায়ী দায়িত্ব বণ্টনের জন্য নতুন নির্দেশ জারি করা হবে।বর্তমানে ভগৎ কনট প্লেসের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (SDPO) হিসেবে কর্মরত।দিল্লি সরকারের দাবি, ২৫ আগস্ট প্রোমোশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রয়োজনীয় অনুমোদনের পর ৫ অক্টোবর সেই নির্দেশ জারি করা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে চলা বিক্ষোভ চলাকালীন তিন মহিলা সাংবাদিককে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। এই অভিযোগ ওঠার কয়েক দিন পর বিবেক ভগতের প্রোমশন দিল্লি সরকার স্থগিত করেছে বলে খবর।

দেখুন: