যোগী রাজ্যে (Uttar Pradesh)পুলিশি বাধার মুখে পড়েছিলেন কাঁওয়ার যাত্রীরা (Kanwariyas)। পুলিশি বাধা দেওয়ার জন্য বিক্ষোভ সামিল হন উত্তরপ্রদেশের(Uttar Pradesh) হরদই জেলার বিলগ্রাম থেকে আসা কয়েকশো কাঁওয়ার (Kanwariyas) তীর্থযাত্রীরা। অবশেষে জেলা প্রশাসনের(Uttar Pradesh) আধিকারিকদের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। আধিকারিকদের ক্ষমা চাওয়ার পর শনিবার গভীর রাতে সেই বিক্ষোভ প্রত্যাহার করে নেন কাঁওয়ার তীর্থযাত্রীরা (Kanwariyas)। এদিন প্রশাসনের তরফে এই কথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, কাঁওয়ার যাত্রীর (Kanwariyas) বাবা গৌরীশঙ্কর মন্দিরে জলাভিষেক করার জন্য যাচ্ছিলেন তাঁরা। পথে কনৌজের (Uttar Pradesh)একটি মঠে জড়ো হন সকলে। কিন্তু রাস্তার উপর দিয়ে বিদ্যুতের তার চলে যাওয়ায় পুলিশ তাঁদের শোভাযাত্রা এবং ডিজে নিয়ে শহরে ঢুকতে বাধা দেয়। পুলিশের দাবি ছিল, রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের জন্য ডিজে নিয়ে শোভাযাত্রা শহরে ঢোকা সম্ভব নয়। এই ঘটনার প্রতিবাদেই কাঁওয়ার তীর্থযাত্রীরা (Kanwariyas) বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন: শিলিগুড়িতে বিমল গুরুংদের সঙ্গে বৈঠকে অমিত শাহ, আলোচনায় পাহাড়ের সমস্যা
এই ঘটনাকে কেন্দ্র করে কাঁওয়ার তীর্থযাত্রীদের (Kanwariyas)সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। বিক্ষোভ চলাকালীন এক কাঁওয়ার তীর্থযাত্রীকে (Kanwariyas) এক পুলিশকর্মী মারধর করে বলে অভিযোগ। এরপর পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা (Kanwariyas)। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলাশাসক দেবেন্দ্র সিং এবং অতিরিক্ত পুলিশ সুপার অজয় কুমার। তাঁরা কাঁওয়ার যাত্রীদের (Kanwariyas) সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের তরফে দেবেন্দ্র সিং ঘটনার জন্য তাঁদের কাছে ক্ষমা চান এবং দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানান। দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত! ট্রাম্প সরকারের নীতি বাতিল করল মার্কিন আদালত
প্রায় দু’ঘন্টা ধরে আলোচনার পর বিক্ষোভ তুলে নেন কাঁওয়ার তীর্থযাত্রীরা (Kanwariyas)। এরপর তাঁরা বাবা গৌরীশঙ্কর মন্দিরে উদ্দেশে রওনা দেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পুলিশকর্মী বা আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে কি না তা জানানো হয়নি।
দেখুন: আজ কেরলে ঐতিহ্যবাহী নৌকাবাইচের প্রতিযোগিতা




