• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

স্কুল ক্যাম্পাসের মধ্যেই চলতো বহিরাগতদের মদ্যপান  

 পূর্ব মেদিনীপুর,৭ সেপ্টেম্বর — ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের  কাঁথি-১ ব্লকের নয়াপুটের সুধীরকুমার হাইস্কুলের হোস্টেলে।  মঙ্গলবার সন্ধ্যায় স্কুল চত্বরের ভিতরে কয়েকজন ব্যক্তিকে  উদ্দাম ঘুরে বেড়াতে দেখা যায়।সেই  হোস্টেলে বেশ কিছু স্কুল পড়ুয়ারা থাকে। তারাই কয়েকজন বহিরাগতদের স্কুল চত্বরে ঘুরে বেড়াতে এবং নেশা করতে দেখে।তারা প্রতিবাদ করায় বহিরাগতরা উত্তেজিত হয়ে হোস্টেলের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং বেশ কয়েকজন পড়ুয়ার

স্কুল ক্যাম্পাসের মধ্যেই চলতো বহিরাগতদের মদ্যপান  

 পূর্ব মেদিনীপুর,৭ সেপ্টেম্বর — ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের  কাঁথি-১ ব্লকের নয়াপুটের সুধীরকুমার হাইস্কুলের হোস্টেলে।  মঙ্গলবার সন্ধ্যায় স্কুল চত্বরের ভিতরে কয়েকজন ব্যক্তিকে  উদ্দাম ঘুরে বেড়াতে দেখা যায়।সেই  হোস্টেলে বেশ কিছু স্কুল পড়ুয়ারা থাকে। তারাই কয়েকজন বহিরাগতদের স্কুল চত্বরে ঘুরে বেড়াতে এবং নেশা করতে দেখে।তারা প্রতিবাদ করায় বহিরাগতরা উত্তেজিত হয়ে হোস্টেলের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং বেশ কয়েকজন পড়ুয়ার উপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ।এই ঘটনায় কয়েকজন পড়ুয়া গুরুতর আহত হয়েছে।আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরে এই হামলার খবর পেয়ে সেখানে যায় জুনপুট উপকুল থানার পুলিশ।