• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

কলকাতা:- পূত্র সন্তানের বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এমনটাই  সূত্রে খবর। সূত্রের খবর, জানা গিয়েছে, আপাতত সুস্থ আছেন মা ও সন্তান দু’জনেই। গত কয়েক মাস আগে মোহনবাগান ক্লাবে এসে সুনীল ছেত্রী নিজেই জানিয়েছিলেন যে বাবা হতে চলেছেন তিনি। অগাস্টের শেষেই সুখবর এল ফুটবলারের জীবনে। সূত্রের খবর, বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি ছিলেন সোনম

বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

কলকাতা:- পূত্র সন্তানের বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এমনটাই  সূত্রে খবর। সূত্রের খবর, জানা গিয়েছে, আপাতত সুস্থ আছেন মা ও সন্তান দু’জনেই। গত কয়েক মাস আগে মোহনবাগান ক্লাবে এসে সুনীল ছেত্রী নিজেই জানিয়েছিলেন যে বাবা হতে চলেছেন তিনি। অগাস্টের শেষেই সুখবর এল ফুটবলারের জীবনে। সূত্রের খবর, বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি ছিলেন সোনম ভট্টাচার্য ছেত্রী। সে কারণেই কয়েকদিনের ছুটি নিয়েছিলেন সুনীল। তবে তিনি যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন না, তা একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছে। গত মঙ্গলবার তাঁকে বাদ রেখেই ভারতীয় ফুটবল দলের ঘোষণা করলেন ইগর স্তিম্য়াচ। পাশাপাশি দাদু হলেন মোহনবাগানের কিংবদন্তী ফুটবলার সুব্রত ভট্টাচার্য্য। ফলত বাংলার ফুটবল প্রেমীদের মধ্যেও আনন্দের সীমা নেই। খবর প্রকাশ্যে আসতেই ফুটবলারকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্তরা।