• facebook
  • twitter
  • youtube
Sunday, 5 July, 2026

দীঘা থেকে কলকাতাগামী বাস দুর্ঘটনায় আহত ২৭ 

মেদনীপুর,২৬ মার্চ — ফের দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। বাসটি দীঘা থেকে কলকাতায় আসছিল । পুলিশ সূত্রে জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। তবে ১৫ জন বাসযাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।ছুটির দিন সকালে দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনা। গুরুতর আহত হলেন প্রায় ২৭ জন বাসযাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে

দীঘা থেকে কলকাতাগামী বাস দুর্ঘটনায় আহত ২৭ 

    • মেদনীপুর,২৬ মার্চ — ফের দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। বাসটি দীঘা থেকে কলকাতায় আসছিল । পুলিশ সূত্রে জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। তবে ১৫ জন বাসযাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।ছুটির দিন সকালে দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনা। গুরুতর আহত হলেন প্রায় ২৭ জন বাসযাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে ১১৬ জাতীয় সড়কে রামতারক এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, দিঘা থেকে কলকাতাগামী যাত্রিবোঝাই একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় তেল বোঝাই ট্যাঙ্কারে। এর জেরে বাসের বেশির ভাগ যাত্রী জখম হন। উল্টো দিকে, ট্যাঙ্কারের চালক এবং খালাসিও গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে দিঘা-মেচেদা সড়কে ব্যাপক যানজট হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।