• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

মোদি থেকে মমতা, শোক বার্তা প্রয়াত শিল্পপতি সাইরাস মিস্ত্রিকে 

মুম্বই, ৪ সেপ্টেম্বর– ভয়াভহ পথ দুর্ঘটনায়  মারা গেলেন সাইরাস মিস্ত্রির । মুম্বইয়ের অদূরে পালঘরে একটি পথ দুর্ঘটনার কবলে পড়েন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। ভারতীয় কোটিপতি পালোনজি মিস্ত্রির ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্প জগতে। শোক বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী মোদি থেকে মমতা। জানা গেছে রবিবার বিকেলে ৩:১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আমদাবাদ থেকে

মোদি থেকে মমতা, শোক বার্তা প্রয়াত শিল্পপতি সাইরাস মিস্ত্রিকে 

মুম্বই, ৪ সেপ্টেম্বর– ভয়াভহ পথ দুর্ঘটনায়  মারা গেলেন সাইরাস মিস্ত্রির । মুম্বইয়ের অদূরে পালঘরে একটি পথ দুর্ঘটনার কবলে পড়েন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। ভারতীয় কোটিপতি পালোনজি মিস্ত্রির ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্প জগতে। শোক বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী মোদি থেকে মমতা।

জানা গেছে রবিবার বিকেলে ৩:১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আমদাবাদ থেকে মুম্বইয়ের দিকে আসছিলেন তিনি। হঠাৎই মহারাষ্ট্রের পালঘরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক সেতুর ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। গাড়িতে সাইরাস ছাড়াও ছিলেন আরও দু’জন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে সকলকে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় দেশের অন্যতম শিল্পপতির।